News Flash

  • Home
  • খেলা
  • ডানা-য় দুশ্চিন্তা : আগামীকাল থেকে এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা মুম্বাইয়ের রঞ্জি ম্যাচ
Image

ডানা-য় দুশ্চিন্তা : আগামীকাল থেকে এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা মুম্বাইয়ের রঞ্জি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। রাজ্য রঞ্জি দল। মাঠে নামার জন্য প্রস্তুত প্রায় ত্রিপুরা দলের খেলোয়াড়রা। মাঝে আর একটিমাত্র দিন রয়েছে। ২৬ অক্টোবর শনিবার থেকে ত্রিপুরা, মুম্বাইয়ের রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচ শুরু হচ্ছে। ত্রিপুরা দলের খেলোয়াড়রা প্রয়োজনীয় অনুশীলন করছে। এদিকে, আজিংকা রাহানের নেতৃত্বাধীন মুম্বাই দলও আগরতলায় পৌঁছে আজ, বৃহস্পতিবার এমবিবি স্টেডিয়ামে প্রয়োজনীয় প্র্যাকটিস করে নিয়েছে। আগামী ২৬ অক্টোবর, শনিবার থেকে এমবিবি স্টেডিয়ামে ত্রিপুরা বনাম মুম্বাইয়ের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের ম্যাচটি শুরু হবে। আগরতলায় আসা মুম্বাই দলে বেশ ক-জন তারকা মুখ কিন্তু নেই। সূর্য কুমার যাদব, শ্রেয়স আইয়ার, পৃথ্বীশদের মতো তারকাহীন মুম্বাই দল, নিজেরা খুব সমৃদ্ধ মনে করছে। ত্রিপুরার খেলোয়াড়রাও মাঠে সেরা খেলাটা খেলতে চাইছে। এখন জটিল প্রশ্ন প্রাকৃতিক পরিস্থিতি কতটুকু পক্ষে থাকে ম্যাচটা অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে। এমনিতেই গত ১১ থেকে ১৪ অক্টোবর একটু পরিমাণ প্রতিকূল পরিস্থিতির কারণে পুরো চার দিনের খেলাই ভেস্তে গিয়েছিল। এবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড় ডানা-র প্রভাবে। দায়িত্বপ্রাপ্ত পিচ কিউরেটর, গ্রাউন্ডস স্টাফরা লাগাতর দেখভাল করে যাচ্ছেন, মাঠে যেন খেলা চালানো সম্ভব হয়। দুদলের খেলোয়াড়রা হলো – মুম্বাই দল: আজিংকা রাহানে (অধিনায়ক), অংক্রঈশ রঘুবংশী, আয়ুস মাত্রে, সূর্যাংশ শেডগে, স্যামশ মুলানি, সিদ্ধেশ ল্যাড, শার্দুল ঠাকুর, হার্দিক টামুরে, সিদ্ধান্ত আধাত্রাও, হিমাংশু সিং, মোঃ জুনায়েদ খান, মোহিত অবস্থি, রয়স্টন ডায়াস।

ত্রিপুরা দল: বিক্রম কুমার দাস, জীয়নজোৎ সিং, শ্রীদাম পাল, তেজস্বী জয়সোয়াল, মনদীপ সিং (অধিনায়ক), শরথ শ্রীনিবাস, বিক্রম দেবনাথ,  মনিশঙ্কর মুরাসিং (সহ অধিনায়ক), পারভেজ সুলতান, রানা দত্ত, অজয় সরকার, সন্দীপ সরকার, সৌরভ দাস, জয়দীপ বণিক, শংকর পাল, রজত দে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top