News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে গরু বোঝাই লরি আটক, চালক গ্রেফতার
Image

শিলিগুড়িতে গরু বোঝাই লরি আটক, চালক গ্রেফতার

 শিলিগুড়ি, ২৪ অক্টোবর (হি. স.) :  পাচারের আগেই একটি লরি থেকে বিপুল সংখ্যক গবাদি পশু বাজেয়াপ্ত করেছে খড়িবাড়ি থানার পুলিশ।  একই সঙ্গে গরু পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে লরি চালককে।  ধৃতের নাম মোহাম্মদ ইউনিস (৪৭)।  তিনি বিহারের কাটিহারের বাসিন্দা।  পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার ভোররাতে বাংলা-বিহার সীমান্তের খড়িবাড়ির বাঞ্চভিটা এলাকায় নাকা চেকিংয়ের সময় একটি সন্দেহজনক লরিকে থামানো হয়।  লরিটিতে তল্লাশি চালালে ২৬টি গবাদি পশু পাওয়া যায়।  এর পরে পুলিশ লরি চালককে গবাদি পশু সম্পর্কিত নথি দেখাতে বলে, যা চালক দেখাতে পারেনি।  এরপর গরু পাচারের অভিযোগে চালককে আটক করে পুলিশ।  খড়িবাড়ি থানার পুলিশ পরবর্তী ব্যবস্থা গ্রহণ শুরু করেছে।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top