News Flash

  • Home
  • দেশ
  • প্রাথমিক বৃত্তি পরীক্ষা পিছিয়ে ২৮-২৯, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের ঘোষণা
Image

প্রাথমিক বৃত্তি পরীক্ষা পিছিয়ে ২৮-২৯, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের ঘোষণা

কলকাতা, ২৪ অক্টোবর (হি. স.) : প্রাথমিক বৃত্তি পরীক্ষা পিছিয়ে গেল। এই সিদ্ধান্ত অতি প্রবল ঘূর্ণিঝড় দানা’র পরিপ্রেক্ষিতে। প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের তরফে এক বিজ্ঞপ্তিতে সবিস্তারে জানিয়ে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদের সম্পাদক এক বিবৃতিতে সাংবাদিকদের কাছে জানিয়েছেন, চলতি মাসের ২৮ ও ২৯ তারিখ পরীক্ষা গ্রহণ করা হবে। এবং তা যথাসময়েই নেওয়া হবে। আঞ্চলিক পরীক্ষা পরিচালন কমিটির তরফে এই প্রাথমিক সিদ্ধান্ত নিয়ে পর্ষদের কার্যকরী কমিটির বৈঠক বসে। সেই বৈঠকেই তা চূড়ান্ত করা হয়েছে। এরপর ছাত্র ও ছাত্রীদের পাশাপাশি অভিভাবকদের কাছে তা জানিয়ে দেওয়া হয়েছে। এতদসত্ত্বেও ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সমস্ত ছাত্র ও ছাত্রীর অভিভাবক ও অভিভাবিকা – দের জ্ঞাতার্থে আগামী ২৪ ও ২৫ অক্টোবর, দু দিনের পরীক্ষা বন্ধ রাখা হল। রাজ্য সরকারের তরফেও মূলত ঘূর্ণিঝড় দানা’র কারণে ২৩ তারিখ থেকে ২৬ অক্টোবর, ২০২৪ পর্যন্ত ছাত্র ও ছাত্রীদের নিরাপত্তার জন্য স্কুল সম্পূর্ণরূপে বন্ধ রাখার নির্দেশ ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top