কলকাতা, ২৪ অক্টোবর (হি. স.) : কোচবিহার জেলার সিতাই বিধানসভা কেন্দ্রে আগামী মাসের ১৩ তারিখ উপ নির্বাচন। বৃহস্পতিবার ওই কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির তরফেও এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমেই দলের প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে। দীপক কুমার রায় এই মুহূর্তে লড়াইয়ের ময়দানে রয়েছেন। দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে দানা’র পরিপ্রেক্ষিতে সেই অর্থে এই জেলায় কোনও প্রভাব না পড়লেও দল বেঁধে বিজেপির অনুগামীরা ভিড় করেন। সর্বোপরি, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এই উপলক্ষে আয়োজিত পদযাত্রাতে প্রার্থীর মনোনয়ন দাখিল পর্বে সামিল হয়েছিলেন। উল্লেখ্য, আগামীকাল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। পরীক্ষা করে তা দেখা হবে আগামী সোমবার অর্থাৎ ২৮ অক্টোবর।

বিধানসভার উপনির্বাচন – সিতাই কেন্দ্রে বিজেপি প্রার্থীর মনোনয়ন দাখিল
Releated Posts
নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার
জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…
মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির
ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…
মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…


















