News Flash

  • Home
  • দেশ
  • দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, গ্রামবাসীদের বিক্ষোভ
Image

দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, গ্রামবাসীদের বিক্ষোভ

মালদা, ২৪ অক্টোবর(হি.স.): পঞ্চায়েত অফিসে কর্মীদের অনিয়মিত আসা এবং পঞ্চায়েত জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বৃহস্পতিবার মালদার মানিকচক ব্লকের দক্ষিণচন্ডিপুর গ্রাম পঞ্চায়েতে উত্তেজনার সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়ে এবং পঞ্চায়েত চত্বরে বিক্ষোভে সামিল হয়। তাদের অভিযোগ, পঞ্চায়েতের প্রধানসহ কর্মীরা প্রায়শই পঞ্চায়েতে অনুপস্থিত থাকেন, যার ফলে সাধারণ মানুষ কোনো কাজ করাতে এসে হতাশ হয়ে ফিরতে বাধ্য হচ্ছেন।

বিজেপি পরিচালিত দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল। এলাকাবাসীদের অভিযোগ, গত কয়েক মাস ধরে বন্যার কারণে গ্রামবাসীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। যদিও জল নেমে গেছে, তবে মানুষ এখনও নানা সমস্যার সম্মুখীন। পঞ্চায়েত থেকে কোনো সহায়তা না পাওয়ায় এবং দুর্নীতির অভিযোগে গ্রামবাসীরা বিক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ উঠেছে, পঞ্চায়েতের কর্মকর্তারা বিভিন্ন ভুয়ো বিলের মাধ্যমে সরকারি অর্থ তছরুপ করেছেন এবং সাধারণ মানুষের কাজে দুর্নীতি চলছে।

এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন, সামান্য কাজ করাতেও পঞ্চায়েত কর্মীদের ঘুষ দিতে হচ্ছে। এমনকি, ওয়ারিশ সার্টিফিকেট পেতে কল্পনা সাহা নামে এক কর্মী ৫০ টাকা করে নিচ্ছেন বলে অভিযোগ। তবে কল্পনা সাহা জানিয়েছেন, প্রধানের নির্দেশে তিনি এই টাকা নিচ্ছেন এবং প্রধানই এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন।

এই ঘটনায় পঞ্চায়েত প্রধান শক্তি মণ্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। জানা গেছে, প্রধান পারিবারিক কাজে ব্যস্ত রয়েছেন তার বাবার মৃত্যুর কারণে। তবে এলাকাবাসীরা ব্লক প্রশাসনের কাছে পুরো অভিযোগ জানানোর পরিকল্পনা করেছে এবং দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছে।

Releated Posts

নীতি আয়োগ বৈঠকে ‘বিকশিত রাজস্থান-২০৪৭’ রূপরেখা পেশ, ২০২৯ সালের মধ্যে ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য ভজনলাল শর্মার

জয়পুর, ১১ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সভাপতিত্বে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠিত নীতি আয়োগের ১১তম গভর্নিং কাউন্সিল বৈঠকে…

ByByNews Desk Jun 11, 2026

মধ্যপ্রদেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনটি রাজ্যসভা আসনেই জয় বিজেপির

ভোপাল, ১১ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের তিনটি রাজ্যসভা আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার ভোপালে বিধানসভা…

ByByNews Desk Jun 11, 2026

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top