News Flash

  • Home
  • দেশ
  • দুর্যোগপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী
Image

দুর্যোগপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরানো হচ্ছে, জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৪ অক্টোবর (হি.স.): দুর্যোগের আশঙ্কা রয়েছে এমন জায়গাগুলি থেকে ৩ লাখ ৫৬ হাজার ৯৪১ জনকে চিহ্নিত করা হয়েছে। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিকদের বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই সঙ্গে তিনি বেলা সাড়ে তিনটে নাগাদ জানান, যাঁদের চিহ্ণিত করা হয়েছে, তাঁদের সকলে এখনও নিরাপদ স্থানে আশ্রয় নেননি।তখনও পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ৮৩৭ জন নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। পরবর্তীতে আরও বেশি সংখ্যক মানুষ নিরাপদ স্থানে আশ্রয় নিতে আসবেন। দুর্যোগ মোকাবিলায় ৮৫১টি শিবির চালানো হচ্ছে। বিভিন্ন ত্রাণ শিবিরে ৮৩ হাজার ৫৮৩ জন আশ্রয় নিয়েছেন।

এই সঙ্গে, কলকাতার ‘পাম্পিং সিস্টেম’ (নিকাশি ব্যবস্থা) আগের থেকে অনেক উন্নত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তবে তাঁর দাবি, জেলায় অনেক জায়গায় নির্মাণ কাজের জন্য নিকাশি নালার উপরেই বালি, পাথর ফেলে রাখা হয়। যার কারণে জল নিকাশি ব্যবস্থায় সমস্যা হয়। এই বিষয়টির দিকেও নজর রাখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী।

Releated Posts

দুর্গাপুরে মানবপাচার চক্রে জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ী গ্রেফতার, এনআইএ-র জালে গুলাম রাজা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে অভিযান চালিয়ে মানবপাচারের অভিযোগে ব্যবসায়ী গুলাম রাজাকে গ্রেফতার…

ByByNews Desk Jul 27, 2026

এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে শ্রদ্ধার্ঘ্য, ‘জনতার রাষ্ট্রপতি’ আজও অনুপ্রেরণা: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি তথা প্রখ্যাত বিজ্ঞানী ড. এপিজে আবদুল কালামের প্রয়াণদিবসে সোমবার তাঁকে শ্রদ্ধা…

ByByNews Desk Jul 27, 2026

দুর্গাপুরে বিহারের ব্যবসায়ীর বাড়িতে এনআইএ-র তল্লাশি, কারণ নিয়ে ধোঁয়াশা

কলকাতা, ২৭ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার শিল্পনগরী দুর্গাপুরে বিহার-নিবাসী এক ব্যবসায়ীর বাড়িতে সোমবার তল্লাশি চালায় জাতীয়…

ByByNews Desk Jul 27, 2026

‘ভারতে প্রধানমন্ত্রী ঠিক করেন জনগণই’, ওয়েইসির ‘তরুণ প্রধানমন্ত্রী’ মন্তব্যে রাজনৈতিক তরজা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): এআইএমআইএম প্রধান আসাদউদ্দিন ওয়েইসির “দেশের প্রধানমন্ত্রী একজন তরুণ হওয়া উচিত” মন্তব্যকে ঘিরে রবিবার রাজনৈতিক…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top