News Flash

  • Home
  • খেলা
  • পশ্চিম জেলাভিত্তিক হ্যান্ডবল আসরের জন্য সদর দল ঘোষিত
Image

পশ্চিম জেলাভিত্তিক হ্যান্ডবল আসরের জন্য সদর দল ঘোষিত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আসন্ন পশ্চিম জেলা ভিত্তিক হ্যান্ডবল চ্যাম্পিয়ন শিপের জন্য সদর দলের বাছাইকৃত খেলোয়াড়দের নাম ঘোষণা করা হয়েছে। আগামী ২৫ অক্টোবর মোহনপুর, সদর, জিরানিয়া তিনটি সাব ডিভিশনের খেলোয়ারদের মধ্যে প্রতিযোগিতামূলক হ্যান্ডবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার বিকেলে সদর সাব ডিভিশনের খেলোয়ারদের নিয়ে এক নির্বাচনী শিবির অনুষ্ঠিত হয়েছে। তাতে সদরের ছেলে-মেয়েদের উপস্থিতি বেশ নজর কেড়েছে। ‌ ছেলেরা ৩০ জন এবং মেয়েরা ২৫ জন সিলেকশন ট্রায়ালে উপস্থিত হলে তাদের থেকে পারফরম্যান্সের ভিত্তিতে ১২ জন করে ছেলে ও মেয়েদের দুটো পৃথক দল গঠন করা হয়েছে। আসন্ন প্রতিযোগিতার জন্য সদর দলের বাছাইকৃত খেলোয়াড়রা হলো বালক বিভাগে: ভিকি সাহা, সঞ্জয় দাস, রাহুল সাহা, দীপঙ্কর বণিক, আকাশ সূত্রধর, সৌরভ সাহা, সম্রাট নন্দী, রণিত পাল, তুহিন কুমার পাল, আকাশ দেববর্মা, জয় সূত্রধর, সিকান্দার মিয়া। বালিকা বিভাগ: অনুরূপা সূত্রধর, জয়া দেবনাথ, রীনা দাস, সাগরিকা আচার্য, অবন্তিকা ভৌমিক, রেশমি সাহা, তনুশ্রী সাহা, আলিশা পাল, সঞ্চিতা দাস, অস্মিতা নমঃ, রাবেয়া বেগম ও পিংকি দাস।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top