ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয়ে ফিরতে চাইছে ত্রিপুরা। প্রতিপক্ষ যদিও গুজরাট। গুজরাটও মুখিয়ে রয়েছে আগামীকালের অন্তিম ম্যাচে ত্রিপুরাকে অন্ততপক্ষে রুখে দিয়ে গ্রুপ রানার্সের খেতাব ছিনিয়ে নিতে। তৃতীয় তথা অন্তিম রাউন্ডের আগে ত্রিপুরা ও গুজরাট সম সংখ্যক ম্যাচ থেকে সমপরিমাণ পয়েন্ট অর্জন করলেও গোল ব্যবধানের নিরিখে গুজরাট অনেকটা এগিয়ে। স্বাভাবিক কারণে আগামীকালের ম্যাচে ত্রিপুরার সঙ্গে ড্র করলেই গুজরাটের ভাগ্যে জুটবে গ্রুপ রানার্সের স্বীকৃতি। মনে পর্বে খেলার ছাড়পত্র পেতে তার কোন ভূমিকা নেই, কেননা সিকিম পরপর দুই ম্যাচে জয়ী হয়ে গ্রুপ চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছে রয়েছে। অ্যাডভান্টেজ পজিশনেও রয়েছে। কেননা আগামীকাল সিকিম খেলবে দুর্বলতর প্রতিপক্ষ চন্ডিগড় এর বিরুদ্ধে। যে চন্ডিগড় পর পর দুই ম্যাচে হেরে গ্রুপে সবার পেছনে রয়েছে। আগামীকালের ম্যাচে সিকিম অন্ততপক্ষে ড্র করে এক পয়েন্ট পেলেই গ্রুপ চ্যাম্পিয়নের খেতাব পেয়ে যাবে। জাতীয় পর্যায়ে আটটি গ্রুপের প্রতিটি থেকে একটি করে দল মূল পর্বে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে খেলবে। উল্লেখ্য, ২৯ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ তথা রাজমাতা জিজাভাই ট্রফি ফুটবলের জি গ্রুপের খেলা আগরতলার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার সকাল সাড়ে নয়টায় প্রথম খেলায় সিকিম ৪-১ গোলে গুজরাটকে এবং বেলা দুইটাই দ্বিতীয় খেলায় স্বাগতিক ত্রিপুরা ৫-০ গোলের চন্ডিগড় কে পরাজিত করেছিল। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের খেলায় সকাল সাড়ে নয়টায় গুজরাট ১৫-০ গোলের বিশাল ব্যবধানে চন্ডিগড় কে এবং সিকিম ৬-০ গোলের ব্যবধানে ত্রিপুরা কে পরাজিত করেছে। দিনের খেলা: সকাল সাড়ে নয়টায় সিকিম খেলবে চন্ডিগড়ের বিরুদ্ধে। বেলা দুইটাই ত্রিপুরা ও গুজরাট পরস্পরের মুখোমুখি হবে।

উমাকান্ত মাঠে জাতীয় মহিলা ফুটবলের শেষ দিনে আজ সিকিম-চন্ডিগড়, ত্রিপুরা-গুজরাট
Releated Posts
বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স
কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…
বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প
তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…
‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…
নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…
মহিলা টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ নজরে আগামী প্রজন্মের পাঁচ তারকা ক্রিকেটার
নয়াদিল্লি, ৮ জুন (আইএএনএস): মহিলা টি-২০ বিশ্বকাপ বরাবরই নতুন তারকার জন্ম দিয়েছে। ২০১৬ সালে বিশ্ব ক্রিকেট পেয়েছিল তরুণ…
প্রজ্ঞানন্দকে ৫০ লক্ষ টাকার পুরস্কার মুখ্যমন্ত্রী বিজয়ের, একসঙ্গে বসলেন দাবার বোর্ডেও
চেন্নাই, ৮ জুন (আইএএনএস): নরওয়ে চেস প্রতিযোগিতায় ঐতিহাসিক সাফল্যের জন্য ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর. প্রজ্ঞানন্দ-কে সংবর্ধনা দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী…
প্রত্যাশা নয়, প্রক্রিয়াতেই বিশ্বাস; মহিলা টি-২০ বিশ্বকাপের আগে বার্তা হরমনপ্রীতের
নয়াদিল্লি, ৭ জুন (আইএএনএস): আসন্ন মহিলা টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে প্রত্যাশার চাপ নয়, বরং নিজের প্রস্তুতি ও প্রক্রিয়ার…
টি-২০ মুম্বই লিগে শ্রেয়াসের ঝড়ো অর্ধশতরান, টানা দ্বিতীয় জয় এসওবিও মুম্বই ফ্যালকন্সের
মুম্বই, ৭ জুন (আইএএনএস): সদ্য নিযুক্ত ভারতের টি-২০ দলের অধিনায়ক শ্রেয়াস আইয়ার-এর দুরন্ত অর্ধশতরানের সৌজন্যে টি-২০ মুম্বই লিগ…
একমাত্র টেস্ট: রাহুল-গিলের শতরান, আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম দিনেই ভারতের দাপট ৩৬৮/৩
নিউ চণ্ডীগড়, ৬ জুন (আইএএনএস): ওপেনার কেএল রাহুল এবং অধিনায়ক শুভমান গিল-এর দুর্দান্ত শতরান, পাশাপাশি বি. সাই সুধারসান-এর…






















