News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যের   ৬ আসনে কংগ্রেসের   প্রার্থী ঘোষণা
Image

রাজ্যের   ৬ আসনে কংগ্রেসের   প্রার্থী ঘোষণা

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): আগেই প্রার্থী ঘোষণা করেছিল বামফ্রন্ট। এবার রাজ্যের ছ’টি আসনের উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। আর জি কর আবহে ভোটের ময়দানে দুই দলই এককভাবে শক্তিপরীক্ষায় নামছে। ফলে বাম-কংগ্রেস জোটের সলতে পেকেও পাকল না। 

আগামী ১৩ নভেম্বর রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচন। সেগুলি হচ্ছে–সিতাই, মাদারিহাট, নৈহাটি, তালড্যাংরা, হাড়োয়া ও মেদিনীপুর।

জানা যাচ্ছে, সিতাই থেকে লড়বেন হরিহর রায়সিংহ, বিজেপির গড় মাদারিহাটের টিকিট পেয়েছেন বিকাশ চাম্প্রমারি, নৈহাটিতে পরেশনাথ সরকার, তালড্যাংরা থেকে ময়দানে তুষারকান্তি সন্নিগ্রাহী, হাড়োয়ায় হাবিব রেজা চৌধুরী ও মেদিনীপুরে লড়ছেন শ্যামল কুমার ঘোষ। বিশ্লেষকদের একাংশের মতে, আর জি কর আবহে শক্তি যাচাই করতে চাইছে বামেরা। ‘দ্রোহ’ ভোটের মরা গাঙে জোয়ার আনে কি না, ২০২৬-এর আগে সেটাই দেখতে চাইছে তারা।

আলিমুদ্দিন সূত্রে খবর, সিপিএম বরাবরই জোটের পক্ষে। তবে প্রবল আপত্তি তোলে ফরওয়ার্ড ব্লক। মূলত, বাম শরিকদের আপত্তিতেই কংগ্রেসের সঙ্গে জোট বাস্তবায়িত হল না।

Releated Posts

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

বিজেপিতে ৭ সাংসদের মিশ্রণকে স্বাগত রিজিজুর, শৃঙ্খলা ও ভদ্র আচরণের প্রশংসা

নয়াদিল্লি, ২৭ এপ্রিল (আইএএনএস): আম আদমি পার্টি (আপ) ছেড়ে রাজ্যসভার সাতজন সাংসদের বিজেপিতে যোগদান ও মিশ্রণকে স্বাগত জানালেন…

ByByNews Desk Apr 27, 2026

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top