News Flash

  • Home
  • দেশ
  • আকাশপথে উড়ান পরিষেবা বন্ধ থাকবে ১৫ ঘণ্টা
Image

আকাশপথে উড়ান পরিষেবা বন্ধ থাকবে ১৫ ঘণ্টা

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): ‘দানা’-র আতঙ্কে রেলপথ, জলপথের পর এ বার আকাশপথেও উড়ান পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ থেকে ১৫ ঘণ্টা বন্ধ থাকবে কলকাতার উড়ান পরিষেবা। ঘূর্ণিঝড় শেষে দ্রুত উড়ান পরিষেবা স্বাভাবিক করতে বাতিল কর্মীদের ছুটি। 

বিমানবন্দর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের কারণে আগাম সতর্কতা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ঝড় তীব্র আকার নিলে কলকাতা বিমানবন্দরের রানওয়ে থেকে বিমানগুলিকে হ্যাঙ্গারে নিয়ে আসা হবে সুরক্ষার কারণে। উড়ান বাতিল হওয়ার কারণে যাত্রীদের সুবিধায় এয়ারলাইন্সগুলিকে বিকল্প ব্যবস্থা রাখার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 

ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরে জল জমলে অতিরিক্ত পাম্প প্রস্তুত রাখা হয়েছে। সিআইএসএফ ও নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানো হয়েছে বিমানবন্দরে।

প্রসঙ্গত, বঙ্গোপসাগরে বুধবার জন্ম নিয়েছে ঘূর্ণিঝড় দানা। পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ওডিশার ভিতরকণিকা এবং ধামারা দিয়ে দানা স্থলভাগে ঢুকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দুর্যোগের আশঙ্কায় রাজ্যে শুরু হয়ে গিয়েছে আগাম প্রস্তুতি। 

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top