News Flash

Image

করিমগঞ্জের প্রাথমিক স্কুলে শিক্ষকের ভূমিকায় জেলাশাসক প্রদীপ দ্বিবেদী

করিমগঞ্জ (অসম), ২৩ অক্টোবর (হি.স.) : করিমগঞ্জের প্রাথমিক স্কুলে শিক্ষকের ভূমিকায় অবতীৰ্ণ হয়েছেন নবাগত জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী (আইপিএস)। দুর্গাপূজার প্রাক্কালে করিমগঞ্জের জেলাশাসক হিসেবে দ্বায়িত্ব নিয়েছেন তিনি। আর এরই মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখা গেছে গোটা জেলা জুড়ে। প্রশাসনে স্বচ্ছতা এবং কর্মসংস্কৃতি বজায় রাখার লক্ষ্যে ইতিমধ্যে তিনি জেলার বিভিন্ন প্রান্তে সফর করেছে।। তাঁর সফরসূচির মধ্যে প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি থাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল পরিদর্শনের বিষয়। 

আজ বুধবার করিমগঞ্জ শহরে অবস্থিত নগেন্দ্রনাথ তিলকচাঁদ মধ্যবঙ্গ বিদ্যালয়, শহরতলি নয়াবাড়ির ৩৮৪ নম্বর নয়াবাড়ি এলপি স্কুল, ৩৫ নম্বর নয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ১৬৬ নম্বর নয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং ১৬৮ নম্বর নয়াবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিদর্শন করেছেন। ক্লাস রুমে ঢুকে অবতীর্ণ হন শিক্ষকের ভূমিকায়। 

কীভাবে পড়াশোনার মধ্য দিয়ে ভবিষ্যতে কোন পথে যাওয়া যায় সে সব ব্যাপারে তনি বিস্তারিতভাবে ছাত্রছাত্রীদের বুঝিয়ে বলেছেন। জেলাশাসকের মতো একজন উচ্চপদস্থ আধিকারিককে শিক্ষকের ভূমিকায় পেয়ে ছাত্রছাত্রীরা বেজায় উৎসাহিত ও উচ্ছ্বসিত হয়েছে। জীবনে সফল হতে হলে কী কী করা উচিত, সে সব ব্যাপারে ছাত্রছাত্রীরা সরাসরি তাঁর কাছ থেকে জানতে পেরে ভীষণ খুশি ব্যক্ত করেছে বহু ছাত্রছাত্রী। 

এদিকে অন্যান্য দিনের মতো স্কুল পরিদর্শন করে খুশ মেজাজেই ছিলেন জেলাশাসক প্রদীপকুমার দ্বিবেদী।  ক্লাসে শুধু পড়ালেও হয় না, ছাত্রছাত্রীদের স্বপ্ন দেখাতে হয়। শিক্ষকরা একটু আন্তরিক হলে একটি ক্লাসকে প্রাণবন্ত করে তোলা যায় বলে শিক্ষকদের উদ্দেশ্যে পরামর্শও দিয়েছেন তিনি।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top