News Flash

  • Home
  • খেলা
  • আলোচনায় ক্রীড়া, ৯০ মিনিটের জমাটি আড্ডায় টিএসজেসি
Image

আলোচনায় ক্রীড়া, ৯০ মিনিটের জমাটি আড্ডায় টিএসজেসি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। বিজয়ার শুভেচ্ছা জ্ঞাপন। চায়ে চুমুক আর চপের সমাহারে বুধবার সন্ধ্যায় কিছুটা সময় দারুণ ভাবে কাটালেন ত্রিপুরা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের সদস্যরা। এই আড্ডায় খোদ উপস্থিত ছিলেন টি এস জে সি-র বর্ষীয়ান সদস্য তথা ক্রীড়া সাংবাদিক মণিময় রায়। সঙ্গে ছিলেন সভাপতি সরযূ  চক্রবর্তী, সহ সভাপতি সুপ্রভাত দেবনাথ, সহ সম্পাদক কল্যাণ দেবনাথ, সম্পাদক অনির্বাণ দেব, কোষাধ্যক্ষ উৎপল ভট্টাচার্য সহ টি এস জে সি-র কার্যকরী কমিটির সদস্য অভিষেক দে এবং নতুন সদস্য সুব্রত দেবনাথ প্রমুখ। জমাটি এই আড্ডায় উঠে এলো বেশ কিছু প্রসঙ্গ। এর মধ্যে অবশ্যই প্রাধান্য ছিলো রাজ্যে খেলাধুলার হাল হকিকত। এছাড়া, আরও বেশ কয়েকটি প্রসঙ্গে আড্ডায় আলোচনা হলো দারুন ভাবে। কিভাবে যে দেড় ঘন্টা অতিবাহিত হয়ে গেলো, টি এস জে সি-র এই ছোট্ট আড্ডায় তা বোঝাই গেল না। আগরতলা প্রেস ক্লাবের কনফারেন্স হল-এ  এই আয়োজনকে ঘিরে উপস্থিত প্রত্যেকের মধ্যেই দারুণ উৎসাহ লক্ষ্য করা গেলো। নতুন কিছু একটা করা যায় কিনা, যা রাজ্যের খেলাধুলার জগৎকে আরও সমৃদ্ধ করবে, তা নিয়েও আলোচনা করলেন ক্রীড়া সাংবাদিকরা। এই ছোট্ট আড্ডায় টি এস জে সি-র আরও বেশ কয়েকজন সদস্যের উপস্থিতি কাম্য ছিল। তবে সময় সংকুলানের জন্য তাঁরা হয়তো আসতে পারেননি, এই বিজয়ার আড্ডায়। যাঁরা আসতে পারেন নি বিভিন্ন কারণে, তাদের প্রত্যেককে টি এস জে সি-র তরফ থেকে রইলো বিজয়ার শুভেচ্ছা। সবাই ভালো থাকুন, এটাই চাওয়া টি এস জে সি-র।

পয়েন্ট তালিকা : মহিলা জাতীয় ফুটবল : জি-গ্রুপ

দল         ম্যাচ জয় পরা:  ড্র গোল পয়েন্ট

সিকিম    ২    ২    ০    ০   ১০-১   ০৬

গুজরাট  ২    ১    ১    ০   ১৬-৪   ০৩

ত্রিপুরা    ২    ১    ১    ০   ৫-৬   ০৩

চন্ডিগড়   ২    ০    ২    ০   ০-২০   ০০

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top