কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.) : মালদা জেলার ইংরেজবাজার থানার পুলিশ জাল নোট সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।পুলিশ জানিয়েছে, ধৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ মণ্ডল (৪০), যিনি মালদা জেলার বৈষ্ণবনগর থানার মান্দাই এলাকার বাসিন্দা। পুলিশ তার কাছ থেকে ৬ লাখ ৮৩ হাজার ৫০০ টাকার জাল নোট (৫০০ টাকার নোটে) উদ্ধার করেছে। বুধবার বিকেলে জেলার এসপি প্রদীপ যাদব জানান, মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ইংরেজবাজার থানার পুলিশ এই সাফল্য পায়। পাঞ্জাবি ধাবার সামনে অবস্থিত ন্যাশনাল হাইওয়ে-এর সুস্থানী মোড়ের কাছে পুলিশ বিশ্বজিৎ মন্ডলকে গ্রেফতার করে । তার কাছ থেকে জাল নোট ছাড়াও একটি মোবাইল ফোন ও একটি লাল হোন্ডা মোটরসাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। ধৃত বিশ্বজিৎ মন্ডলকে বুধবার আদালতে পেশ করা হলে পুলিশ সাত দিনের হেফাজতে নেয়। এ ব্যাপারে পুলিশ আরও তদন্ত করছে। মালদা জেলার এসপি প্রদীপ যাদব জানিয়েছেন, এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তল্লাশি চলছে।

মালদায় জাল নোট–সহ গ্রেফতার এক ব্যক্তি
Releated Posts
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

















