নয়াদিল্লি, ২৩ অক্টোবর (হি.স.): দিল্লিতে বায়ুদূষণের জন্য ফের বিজেপিকে আক্রমণ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অতিশী। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অতিশী বলেছেন, দিল্লির জনগণের জানা উচিত, বায়ু দূষণ হোক অথবা জল দূষণ, সবই বিজেপির নোংরা রাজনীতির কারণে। যমুনা নদী দূষিত কারণ হরিয়ানা এবং উত্তর প্রদেশ তাদের অপরিশোধিত শিল্প বর্জ্য নদীতে ছেড়ে দিচ্ছে।অতিশী আরও বলেছেন, “কেন শুধুমাত্র দীপাবলি এবং ছট পুজোর সময় ফেনা তৈরি হয়? কারণ হরিয়ানা ও উত্তর প্রদেশ থেকে নোংরা শিল্প বর্জ্য দিল্লিতে পাঠানো হচ্ছে। ওয়াজিরাবাদ ব্যারেজে অ্যামোনিয়ার মাত্রা বেড়েছে। বায়ু দূষণের ক্ষেত্রেও তাই। বিজেপির কাছে জানতে চাই, আপনারা হয়তো এএপিকে ঘৃণা করতে পারেন কিন্তু দিল্লির মানুষকে ঘৃণা করছেন কেন?

দূষণের জন্য ফের বিজেপিকে তোপ অতিশীর, বললেন সবই নোংরা রাজনীতির ফল
Releated Posts
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…


















