News Flash

  • Home
  • দেশ
  • পুণেতে ২২.৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো নির্বাচন কমিশনের টহলদার বাহিনী
Image

পুণেতে ২২.৯০ লক্ষ টাকা বাজেয়াপ্ত করলো নির্বাচন কমিশনের টহলদার বাহিনী

মুম্বই, ২২ অক্টোবর (হি. স.) : পুণে পুলিশের স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম (এসএসটি) মঙ্গলবার দাউন্ড তহসিলের বাসিন্দা বকতুমাল সুখেজা নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ২২.৯০ লক্ষ টাকা নগদ বাজেয়াপ্ত করেছে। নির্বাচন কমিশনের টিমের অভিযান চলাকালীন এই অর্থ বাজেয়াপ্ত হয়েছে। আয়কর বিভাগ বিষয়টি তদন্ত করছে।

মহারাষ্ট্র পুলিশ সূত্রে জানা গেছে, রাজ্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন পুলিশের স্ট্যাটিক সার্ভিল্যান্স টিম (এসএসটি) গঠন করেছে। মঙ্গলবার দলটি পুণে সোলাপুর রোডের মাঞ্জরু ফাটার কাছে তল্লাশি চালাচ্ছিল। সেই সময় এসএসটি দলটি সন্দেহের ভিত্তিতে বকতুমল সুখেজাকে থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময়, সুখেজার কাছ থেকে ২২.৯০ লক্ষ টাকা পাওয়া গেছে, যা পুলিশ বাজেয়াপ্ত করেছে। আয়কর বিভাগ বিষয়টি তদন্ত করছে। তবে সুখেজা দাবি করেছেন যে তিনি এপিএমসি মার্কেট ইয়ার্ডে অবস্থিত একটি ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top