News Flash

  • Home
  • খেলা
  • দ্বি–শতরান করে বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের
Image

দ্বি–শতরান করে বিশ্বরেকর্ড নিউজিল্যান্ডের চ্যাড বোয়েসের

ক্রাইস্টচার্চ, ২৩ অক্টোবর  (হি.স.) : লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির   বিশ্বরেকর্ড গড়লেন নিউজিল্যান্ডের   ব্যাটসম্যান চ্যাড বোয়েস।নিউজিল্যান্ডের   ঘরোয়া একদিনের   ম্যাচের   টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে বুধবার   ক্যান্টারবুরির   হয়ে ক্রাইস্টচার্চে ওটাগোর   বিপক্ষে ১০৩ বলে দুইশত রান করেছেন বোয়েস।২৭ চার   ও ৭ ছক্কায় সাজানো তার   ইনিংসটি শেষ হয় ১১০ বলে ২০৫ রান করে। ৫০ ওভারের   স্বীকৃত ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির   আগের রেকর্ড ছিল ১১৪ বলে। যৌথভাবে যেটি ছিল অস্ট্রেলিয়ার   ট্রাভিস হেড ও ভারতের   নারায়ন জাগাদিসানের।

২০২১ সালে অ্যাডিলেইডে কুইন্সল্যান্ডের   বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার   হয়ে ১২৭ বলে ২৩০ রানের রেকর্ডটি গড়েছিলেন হেড। ২০২২ সালে বিজয় হাজারে   ট্রফিতে অরুণাচলের   বিপক্ষে তামিলনাড়ুর   হয়ে ১৪১ বলে ২৭৭ রানের সেই রেকর্ড স্পর্শ করেছিলেন জাগাদিসান।

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top