News Flash

  • Home
  • খেলা
  • আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং : কোহলিকে ছাড়িয়ে গেলেন পন্থ, শীর্ষে বুমরাহ
Image

আইসিসি টেস্ট র‍্যাঙ্কিং : কোহলিকে ছাড়িয়ে গেলেন পন্থ, শীর্ষে বুমরাহ

দুবাই, ২৩ অক্টোবর  (হি.স.) :  বুধবার   ঋষভ পন্থ, তার সতীর্থ বিরাট কোহলিকে টপকে ব্যাটারদের   আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ের   ষষ্ঠ স্থানে পৌঁছেছেন।নিউজিল্যান্ডের   বিরুদ্ধে প্রথম টেস্টের   দ্বিতীয় ইনিংসে দুরন্ত ৯৯ রান তাকে র‍্যাঙ্কিং–এ উন্নতি ঘটিয়েছে। পন্থ র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ উঠে এসেছেন। কোহলি বেঙ্গালুরুতে সাবলীল ৭০ রান করেছেন, তিনি এক স্থান নেমে অষ্টম স্থানে রয়েছেন।

ওপেনার   যশস্বী জয়সওয়াল র‌্যাঙ্কিং–এ চার   নম্বরে রয়েছেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা, শ্রীলঙ্কার   দিমুথ করুনারত্নের   যৌথভাবে স্থান ১৫ তম, তারা   দুই ধাপ নেমে গেছেন।

ইংল্যান্ড তারকা জো রুট পাকিস্তানের   বিরুদ্ধে ভালো পারফমেন্স দেখিয়ে রেংকিংয়ে শীর্ষেই আছেন। রচিন রবীন্দ্র (৩৬ স্থান উঠে ১৮তম) এবং ডেভন কনওয়ে (১২ স্থান উঠে ৩৬তম) নিউজিল্যান্ডের   জুটিও টেস্ট ব্যাটারদের সর্বশেষ তালিকায়  ভালো স্থান করেছেন, অন্যদিকে সতীর্থ ম্যাট হেনরিও দুই ধাপ উপরে   উঠে নবম স্থান পেয়েছেন । পাকিস্তানের   স্পিনার   নোমান আলি ইংল্যান্ডের   বিরুদ্ধে দুই ইনিংসে ১১ উইকেট নেওয়ার   পরে   ১৭ তম স্থানে উঠে এসেছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন ভারতের   জসপ্রিত বুমরাহ, এরপর সতীর্থ আর   অশ্বিন। আর শীর্ষ দশের  সপ্তম স্থানে আছেন  রবীন্দ্র জাদেজা।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top