News Flash

  • Home
  • খেলা
  • ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের জয়
Image

ভিনিসিউসের হ্যাটট্রিকে রিয়ালের জয়

মাদ্রিদ, ২৩ অক্টোবর (হি.স.): সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচটি ৫-২ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে দু দুবার পিছিয়ে পড়েছিল রিয়াল। আরেকটি হার হতে পারতো। কিন্তু শেষ পর্যন্ত সব শঙ্কা কাটিয়ে বড় ব্যবধানে জয় পেল রিয়াল মাদ্রিদ। ভিনিসিউস জুনিয়রের দুর্দান্ত এক হ্যাটট্রিকে বরুশিয়া ডর্টমুন্ডকে গুঁড়িয়ে দিল কার্লো আনচেলত্তির দল।

ঘরের মাঠে ফেভারিট রিয়াল প্রথমার্ধে জোরালো আক্রমণ করতে পারেনি।  নিজেদের ভুলে হজম করে দুই গোল। ষষ্ঠ মিনিট থেকে ৬০ মিনিট পর্যন্ত  দুই গোলে পিছিয়ে ছিল তারা। এরপরই ম্যাচে ফেরে তারা। ম্যাচের শেষ ৩০ মিনিট এবং যোগ করা সময়ের মধ্যে বরুশিয়াকে গুনে গুনে পাঁচ গোল দেয়। হ্যাটট্রিক করেন রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র। আর বাকি দুটি গোল করেছেন লুকাস ভাসকেজ এবং অ্যান্টনিও রুডিগার। এর ফলে বরুশিয়াকে ৫-২ গোলের হারায় রিয়াল। চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচে লিলের মাঠে ১-০ গোলে হেরে রিয়ালের পয়েন্ট টেবিলে অবনমন হয়েছিল। এই জয়ে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে নবম স্থানে উঠে এসেছে রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়নরা। তাদের সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ডর্টমুন্ড।

আগামী শনিবার লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার মুখোমুখি হবে রিয়াল। এই জয়ে ক্লাসিকোর আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল তারা।

Releated Posts

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026

জাতীয় ক্রীড়া দিবসে বিলোনিয়ায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ আগস্ট: “সুস্থ শরীর, সুস্থ মন, ক্রীড়াই হোক জীবনের অঙ্গ” এই বার্তাকে সামনে রেখে জাতীয়…

ByByNews Desk Aug 29, 2026

বিহারে সংরক্ষণ নিয়ে এনডিএ-র অন্দরে মতপার্থক্য প্রকাশ্যে

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): তফসিলি জাতি (এসসি) ও তফসিলি উপজাতি (এসটি) সংরক্ষণ নিয়ে বিহারে এনডিএ-র শরিকদের মধ্যে মতপার্থক্য…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top