News Flash

  • Home
  • দেশ
  • ঘূর্ণিঝড়ে পরিণত গভীর নিম্নচাপ, উদ্বেগ বাড়ছে বাংলা ও ওডিশা উপকূলে
Image

ঘূর্ণিঝড়ে পরিণত গভীর নিম্নচাপ, উদ্বেগ বাড়ছে বাংলা ও ওডিশা উপকূলে

কলকাতা, ২৩ অক্টোবর (হি.স.): উত্তাল হয়ে উঠেছে সমুদ্র, বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ সামুদ্রিক ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ক্রমশ এগোচ্ছে স্থলভাগের দিকে। বুধবার সকালে আবহাওয়া দফতরের দেওয়া শেষ তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ৫টায় মধ্যেই নিম্নচাপটি ঘূর্ণিঝড় ‘দানা’য় পরিণত হয়েছে। ঘূর্ণিঝড় তৈরি হতেই উদ্বেগ ও উৎকন্ঠায় বাংলা ও ওডিশা উপকূল।ঘূর্ণিঝড়টি ক্রমশ পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

মঙ্গলবার মধ্যরাত থেকে ঘণ্টায় ১৮ কিলোমিটার বেগে তা এগিয়ে আসছে। ওডিশার পারাদ্বীপ থেকে ৫৬০ কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে ৬৩০ কিলোমিটার দূরে রয়েছে ঘূর্ণিঝড়টি। এখনও অবধি ঘূর্ণিঝড়টির গতিপ্রকৃতি দেখে আবহবিদদের অনুমান, বৃহস্পতিবার সকালে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর ‘দানা’ প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। তার পর সেটি অগ্রসর হয়ে বৃহস্পতিবার রাত এবং শুক্রবার সকালের মধ্যে ওডিশার পুরী এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মধ্যবর্তী কোনও অংশ দিয়ে স্থলভাগে ঢুকতে পারে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top