News Flash

  • Home
  • দেশ
  • ঘূর্ণিঝড়ের আতঙ্ক ওডিশায়; ১৪টি জেলায় সতর্কতা, পর্যটকশূন্য পুরী
Image

ঘূর্ণিঝড়ের আতঙ্ক ওডিশায়; ১৪টি জেলায় সতর্কতা, পর্যটকশূন্য পুরী

পুরী, ২৩ অক্টোবর (হি.স.): ঘূর্ণিঝড়ের আতঙ্কে প্রহর গুনছে ওডিশা। ওডিশার গঞ্জাম, পুরী, জগৎসিংহপুর, কেন্দ্রাপাড়া, ভদ্রক, বালেশ্বর, ময়ূরভঞ্জ, কেওনঝড়, ঢেঙ্কানল, জাজপুর, আঙ্গুল, খুরদা, নয়াগড় এবং কটকে দুর্যোগের শঙ্কা রয়েছে। আগাম সতর্কতা হিসাবে শুক্রবার পর্যন্ত ওডিশার এই ১৪টি জেলায় সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। মঙ্গলবার গভীর রাতেই ভুবনেশ্বরে এসে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম।

সৈকত শহর পুরী ইতিমধ্যেই পর্যটকশূন্য করা দেওয়া হয়েছে। ভিন রাজ্য থেকে ঘুরতে যাওয়া পর্যটক ও পুণ্যার্থীদের পুরী ছাড়ার জন্য বলে দিয়েছে ওডিশা সরকার। বৃহস্পতি ও শুক্রবার কোনও পর্যটককে পুরী ভ্রমণে না আসার পরামর্শও দিয়েছে সে রাজ্যের সরকার। সামুদ্রিক ঘূর্ণিঝড় “দানা”-র সম্ভাব্য প্রভাবের কথা বিবেচনা করে দক্ষিণ পূর্ব রেল আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ১৫১টি ট্রেন বাতিল করেছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top