News Flash

  • Home
  • খেলা
  • মহিলা সিনিয়র জাতীয় টি-২০ ক্রিকেটে চন্ডিগড়ের কাছেও হেরে ব্যাকফুটে ত্রিপুরা
Image

মহিলা সিনিয়র জাতীয় টি-২০ ক্রিকেটে চন্ডিগড়ের কাছেও হেরে ব্যাকফুটে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। ফের তীরে এসে তরী ডুবলো ত্রিপুরার। ‌ কোনভাবে আর দশটি বল কাটিয়ে নিতে পারলেই জাতীয় সিনিয়র মহিলা ক্রিকেটে আরও একটা জয়ের স্বাদ পেত ত্রিপুরা ক্রিকেট দল। খেলা লখনৌতে। রাজ্য দলের ব্যাটার্সরা আরও একটু দৃঢ়তাপূর্ণ ব্যাট চালিয়ে চ্যালেঞ্জিং টার্গেট ছুঁড়ে দিতে পারলে হয়তো রেজাল্ট বিপরীত হতো। ঠিক ১০ বল বাকি থাকতে চন্ডিগড় ত্রিপুরার গড়া ১০২ রানের টার্গেটে পৌঁছে যায়, দুই উইকেট হারিয়ে। আট উইকেটের বড় ব্যবধানে চন্ডিগড় দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে তৃতীয় ম্যাচের মাথায়। প্রথম ম্যাচে চন্ডিগড় সিকিমকে ৬২ রানে হারানোর পর দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে হিমাচল প্রদেশের কাছে হেরেছিল। পক্ষান্তরে ত্রিপুরা প্রথম ম্যাচে সিকিমকে ৭২ রানে হারানোর পর ক্রমান্বয়ে তিন ম্যাচে হারতে হয়েছে যথাক্রমে রেলওয়েজ, কেরালা ও আজ চন্ডিগড়ের কাছে। অটল বিহারী বাজপেয়ি দ্বিতীয় মাঠে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ত্রিপুরা প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত কুড়ি ওভারে ছয় উইকেট হারিয়ে ১০১ রান সংগ্রহ করে। ওপেনার মৌচৈতি দেবনাথ এর ৩৭ রান, ঋজু সাহার ২৯ রান উল্লেখযোগ্য। জবাবে চন্ডিগড় ১৮.২ ওভার খেলে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। দলের পক্ষে আরাধনা ৩৯ রানে এবং শিবাঙ্গী ২০ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেয়। ওপেনার মনিকা পান্ডে ৩০ রান সংগ্রহ করেছিল। রাজ্য দলের তামান্না নিগম ও রেশমা নায়েক একটি করে উইকেট পেয়েছে। গ্রুপ লীগের অপর খেলায় রেলওয়েজ ৩৫ রানের ব্যবধানে কেরালা কে হারিয়ে টানা চতুর্থ জয় ছিনিয়ে গ্রুপ চ্যাম্পিয়নের পথ অনেকটা প্রশস্ত করে নিয়েছে।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top