News Flash

  • Home
  • খেলা
  • মহিলা ফুটবল : চন্ডিগড়কে ১৫ গোলে হারিয়ে গ্রুপ রানার্সের দাবিদার গুজরাট
Image

মহিলা ফুটবল : চন্ডিগড়কে ১৫ গোলে হারিয়ে গ্রুপ রানার্সের দাবিদার গুজরাট

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে গুজরাট। জাতীয় মহিলা ফুটবলে গ্রুপ লীগের খেলায় গুজরাট আজ, মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চন্ডিগড় কে ১৫ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে। প্রথমার্ধে বিজয়ী দল ৮ গোলে এগিয়েছিল। প্রথম ম্যাচে গুজরাট শক্তিশালী সিকিমের বিরুদ্ধে ১-৪ গোলে পরাজিত হলেও দ্বিতীয় ম্যাচে চন্ডিগড় কে সোয়া ডজন গোলে হারিয়ে মুখ্যত গ্রুপ রানার্সের দাবিদার করে তুলেছে। প্রত্যাশা করছে আগামী ২৪ অক্টোবর গ্রুপ লীগের অন্তিম ম্যাচে স্বাগতিক ত্রিপুরার সঙ্গে অন্ততপক্ষ ড্র করে এক পয়েন্ট পেলেই গ্রুপ রানার্সের স্বীকৃতি ছিনিয়ে নেবে। এত দূর থেকে খেলতে এসে আয়োজক ত্রিপুরাকে নিজেদের ঘরের মাঠে হারিয়ে গ্রুপ রানার্সের খেতাবের মর্যাদা কম কিসে। স্থানীয় উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ, মঙ্গলবার ২৯ তম সিনিয়র মহিলা জাতীয় ফুটবল তথা রাজমাতা জিজাভাই ট্রফি ফুটবলের দ্বিতীয় দিনের প্রথম খেলায় গুজরাট ১৫ গোলের বিশাল ব্যবধানে চণ্ডীগড় কে পর্যুদস্ত করেছে। বিজয়ী দলের পক্ষে নাজবানূ শেখ, রুপা রাতভা-র জোড়া হ্যাটট্রিক উল্লেখযোগ্য। এছাড়া, ঝিল কুমারী দামুড়, মিসবাবানু সিন্ধি এবং খুশবু সরোজ প্রত্যেকে দুটি করে গোল করেন। এছাড়া, মায়া রাবাড়ি, নিশা ঠাকুর ও ভূমিষা দ্রাবিড় করেন একটি করে গোল। পক্ষান্তরে চন্ডিগড়ের মাঝমাঠ, রক্ষণভাগ এতটাই দুর্বল হয়ে পড়েছিল, গোল পরিশোধ দূর-অস্ত, গুজরাটের গোলমুখী আক্রমণ প্রতিরোধ করতেই তাদের গলদঘর্ম হতে হয়েছে। ‌খেলায় অসদাচরণের দায়ে রেফারি বিজয়ী দলের স্ট্রাইকার মায়া রাবারীকে রেফারি হলুদ কার্ড দেখিয়ে একবার সতর্কও করেন। ম্যাচ পরিচালনায় ছিলেন রেফারি মাহি টুডু।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top