News Flash

Image

মায়ং পুলিশের হাতে ধৃত গৃহস্থদের নিদ্রাহরণকারী কুখ্যাত আরও দুই গরু চোর

মরিগাঁও (অসম), ২২ অক্টোবর (হি.স.) : মরিগাঁও জেলার অন্তর্গত মায়ং পুলিশের হাতে ধৃত গৃহস্থদের নিদ্রাহরণকারী কুখ্যাত আরও দুই গরু চোর যথাক্ৰমে জহিরুল ইসলাম এবং ইজাজুল হক। দুজন মৈরাবাড়ির বরাগাঁও গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। ধানখেতে লুকিয়ে ছিল দুই চোর। ধানখেত থেকে পুলিশ তাদের পাকড়াও করে থানায় নিয়ে গেছে।

এই দুই চোরের দল দীৰ্ঘদিন ধরে মায়ঙের বিভিন্ন এলাকায় গোয়ালঘর থেকে গরু চুরি করে গৃহস্থদের নিদ্রাহরণ করেছিল। চোরের সন্ত্রাসে বহু গরিব-দুখি কৃষক তাঁদের হালের গরু হারিয়ে নিঃস্ব হয়েছেন।

উল্লেখ্য, শনিবার রাতে গরু চুরি করতে আসলে জহুর আলি নামের এক চোরকে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন তেতেলিগুঁড়ি গ্রামের বাসিন্দারা। গরু চুরি করে সেগুলি পাচারের জন্য নিয়ে আসা এএস ০১ আরসি ৭৫৫১ নম্বরের একটি গাড়িতে অগ্নিসংযোগ করেছিলেন স্থানীয়রা।

Releated Posts

বন্‌ধ-অবরোধ নয়, গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করুন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): নিজেদের দাবি-দাওয়া ও অভিযোগ জানাতে বন্‌ধ বা অবরোধের পথ না নেওয়ার জন্য মণিপুরের সব…

ByByNews Desk Aug 30, 2026

মণিপুরে মহিলা ক্যাডারসহ ৭ জঙ্গি গ্রেফতার, উদ্ধার বিপুল অস্ত্র-গোলাবারুদ ও মাদক

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় পৃথক যৌথ অভিযানে নিষিদ্ধ একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে…

ByByNews Desk Aug 30, 2026

নাগাল্যান্ডে গ্রামীণ আয়ের বড় উৎস হয়ে উঠছে ‘নাগা কিং চিলি’

কোহিমা, ৩০ আগস্ট (আইএএনএস): নাগাল্যান্ডের সেয়িহামা গ্রামে জনপ্রিয় ‘রাজা মির্চা’ বা ‘নাগা কিং চিলি’ চাষ ক্রমেই গ্রামীণ আয়ের…

ByByNews Desk Aug 30, 2026

আরও পদক জিতে মণিপুর ও দেশের গৌরব বাড়াবে রাজ্যের ক্রীড়াবিদরা: ক্রীড়ামন্ত্রী

ইম্ফল, ৩০ আগস্ট (আইএএনএস): মণিপুরের ক্রীড়াবিদরা বিভিন্ন ক্রীড়া ক্ষেত্রে সাফল্য অর্জন করে আরও পদক জিতবেন এবং রাজ্য ও…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top