News Flash

  • Home
  • দেশ
  • দানার প্রভাবে প্রস্তুত জেলা প্রশাসন, সৈকতে নামতে বাধা প্রশাসনের
Image

দানার প্রভাবে প্রস্তুত জেলা প্রশাসন, সৈকতে নামতে বাধা প্রশাসনের

দিঘা, ২২ অক্টোবর(হি.স.): ঘূর্ণিঝড় ‘দানার’ প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণবাত সৃষ্টি হয়েছে, যা আগামী মঙ্গলবারের মধ্যে বঙ্গোপসাগরে অতি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে।

কালীপুজোর আগে দানার ঝাপট পড়ার সম্ভাবনা রয়েছে, এবং এই পরিস্থিতির দিকে নজর রাখছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। ইতিমধ্যে উপকূলবর্তী এলাকায় সমস্ত বিডিও ও এসডিওদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং ২৫টি ব্লকে সতর্কতা জারি করা হয়েছে। ত্রাণ সামগ্রী মজুত করা হয়েছে আয়লা সেন্টারসহ সমস্ত স্থানে।

নজরদারি করা হবে উপকূলবর্তী এলাকায় বাঁধগুলির। মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার জন্য মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে, এবং মাঝ সমুদ্রে থাকা ট্রলারগুলোর দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

অপরদিকে, রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্থান দীঘায় গতকালের আবহাওয়ার পরিপ্রেক্ষিতে পর্যটকদের জন্য হোটেল সংগঠনগুলোর সঙ্গে আলোচনা করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন সমস্ত দিক থেকে ঘূর্ণিঝড় ‘দানার’ মোকাবিলায় প্রস্তুত হয়েছে। সৈকত উপকূলে চলছে মাইকিং, এবং পর্যটকদের সমুদ্রে নামতে দেওয়া হচ্ছে না। সিভিল ডিফেন্স, লুনিয়া, এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম সক্রিয়ভাবে প্রস্তুত রয়েছে, এবং দিঘা উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top