News Flash

  • Home
  • দেশ
  • মুর্শিদাবাদের রানিতলায় পুলিশের জালে ৪১ জন বাংলাদেশি
Image

মুর্শিদাবাদের রানিতলায় পুলিশের জালে ৪১ জন বাংলাদেশি

মুর্শিদাবাদ, ২২ অক্টোবর (হি.স.): অবৈধ ভাবে ভারতে ঢুকে আবারও সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক কষেছিলেন। পারলেন না। গোপন সূত্রে খবর পেয়ে সোমবার রাতে রানিতলা থানার নশিপুর পঞ্চায়েতের পরসাহেবনগর মাঠে ভারত-বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে ধরা হল ৪১ জন বাংলাদেশিকে।

তাঁদের থেকে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। পুলিশ সূত্রে খবর, ধৃতরা বাংলাদেশের বিভিন্ন এলাকার বাসিন্দা। অবৈধ ভাবে কেউ ছয় মাস আগে, কেউ আরও আগে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিলেন। কেউ লালগোলা, ভগবানগোলা, কেউ রানিনগর-সহ জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় আশ্রয় নিয়েছিলেন।

জানা গেছে যে তাঁরা বিভিন্ন জায়গায় রাজমিস্ত্রীর কাজ করতেন। সদ্য নিজেদের মধ্যে যোগাযোগ করে ফের অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার জন্য রানিতলার পরসাহেবনগর এলাকায় জড়ো হয়েছিলেন।

Releated Posts

বাংলা-অসমে কড়াকড়ির জেরে দক্ষিণ ভারতে ঘাঁটি গাড়ছে অবৈধ অনুপ্রবেশ চক্র, দাবি নিরাপত্তা সূত্রের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে চলা কড়া অভিযানের জেরে দালালচক্র তাদের কৌশল বদলেছে…

ByByNews Desk Jul 18, 2026

ইন্ডিয়া পোস্টের মাসকট ডিজাইন প্রতিযোগিতা, মোট পুরস্কার ২ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ইন্ডিয়া পোস্টের সরকারি মাসকট (প্রতীকী শুভেচ্ছাদূত) তৈরির জন্য দেশজুড়ে নাগরিকদের অংশগ্রহণে ‘ইন্ডিয়া পোস্ট মাসকট…

ByByNews Desk Jul 18, 2026

২১ দিনের অনশনের পর দুর্বল সোনম ওয়াংচুক, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল: সফদরজং হাসপাতাল

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ২১ দিনের অনশন শেষে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি জলবায়ু আন্দোলনকারী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের…

ByByNews Desk Jul 18, 2026

তৃণমূলের স্থগিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার ‘ভুয়ো লেনদেন’ খতিয়ে দেখছে ইডি: ব্যাঙ্কের কাছে তথ্য তলব

কলকাতা, ১৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের স্থগিত (ফ্রিজ) থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটিতে ১৬৪ কোটি টাকার কথিত…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top