News Flash

  • Home
  • দেশ
  • রাশিয়ার কাজানে মিলিত মোদী ও পুতিন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর
Image

রাশিয়ার কাজানে মিলিত মোদী ও পুতিন, রুশ প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রীর

কাজান, ২২ অক্টোবর (হি.স.): রাশিয়ার কাজানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি আপনার বন্ধুত্ব, উষ্ণ অভ্যর্থনা এবং আতিথেয়তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ব্রিকস সম্মেলনের জন্য সুন্দর শহর কাজানে আসার সুযোগ পেয়ে আমি আনন্দিত। ভারতের সঙ্গে এই শহরের গভীর ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং কাজানে নতুন ভারতীয় কনস্যুলেট খোলার ফলে এই সম্পর্ক আরও মজবুত হবে।”প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান সংঘাতের বিষয়ে অবিরাম যোগাযোগে রয়েছি। আমরা বিশ্বাস করি, এই সমস্যাটি শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত এবং আমরা শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারকে সমর্থন করি। সমস্ত প্রচেষ্টার ক্ষেত্রে মানবতাকে অগ্রাধিকার দিতে হবে। ভবিষ্যতে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করতে ভারত প্রস্তুত।”

Releated Posts

সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের, বিরোধীদেরও সরব সমালোচনা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): দিল্লির জন্তর মন্তরে টানা ২০ দিন অনশন চালানোর পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জলবায়ু…

ByByNews Desk Jul 18, 2026

বাংলা-অসমে কড়াকড়ির জেরে দক্ষিণ ভারতে ঘাঁটি গাড়ছে অবৈধ অনুপ্রবেশ চক্র, দাবি নিরাপত্তা সূত্রের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে চলা কড়া অভিযানের জেরে দালালচক্র তাদের কৌশল বদলেছে…

ByByNews Desk Jul 18, 2026

ইন্ডিয়া পোস্টের মাসকট ডিজাইন প্রতিযোগিতা, মোট পুরস্কার ২ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ইন্ডিয়া পোস্টের সরকারি মাসকট (প্রতীকী শুভেচ্ছাদূত) তৈরির জন্য দেশজুড়ে নাগরিকদের অংশগ্রহণে ‘ইন্ডিয়া পোস্ট মাসকট…

ByByNews Desk Jul 18, 2026

২১ দিনের অনশনের পর দুর্বল সোনম ওয়াংচুক, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল: সফদরজং হাসপাতাল

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ২১ দিনের অনশন শেষে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি জলবায়ু আন্দোলনকারী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top