News Flash

  • Home
  • দেশ
  • ভাঙড়ে চায়ের দোকানে গলা কাটা দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য
Image

ভাঙড়ে চায়ের দোকানে গলা কাটা দেহ উদ্ধার, ছড়ালো চাঞ্চল্য

ভাঙড়, ২২ অক্টোবর (হি.স.): দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে চায়ের দোকান থেকে উদ্ধার হল গলা কাটা দেহ। মৃতের নাম জব্বার মোল্লা (৫৫)। ভাঙড়ের শাকশহর এলাকায় তাঁর চায়ের দোকান রয়েছে। পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার সকালে বাবা জব্বারের দোকানে গিয়েছিলেন ছেলে মুজিবর আলি। কিন্তু সেখানে গিয়ে দেখেন বাবা দোকান খোলেইনি। তারপরে মুজিবর নিজেই দোকান খুলে দেখেন বাবা জব্বারের গলা কাটা মৃতদেহ পড়ে রয়েছে। সেই দৃশ্য দেখে শিউরে ওঠেন মৃতের ছেলে। সঙ্গে সঙ্গে স্থানীয়দের ডেকে বিষয়টি বলে সে। পুলিশেও খবর দেওয়া হয়।

ভাঙড় থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। জব্বারের দেহে একাধিক ক্ষত চিহ্ন পাওয়া গিয়েছে বলে খবর। সঙ্গে ওই দোকানের ভিতরে ৫০-১০ টাকার নোট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখে পুলিশ। পরিকল্পিত খুন নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে! তা জানতে তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ।

Releated Posts

সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি নিয়ে কেন্দ্রকে নিশানা রাহুলের, বিরোধীদেরও সরব সমালোচনা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): দিল্লির জন্তর মন্তরে টানা ২০ দিন অনশন চালানোর পর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জলবায়ু…

ByByNews Desk Jul 18, 2026

বাংলা-অসমে কড়াকড়ির জেরে দক্ষিণ ভারতে ঘাঁটি গাড়ছে অবৈধ অনুপ্রবেশ চক্র, দাবি নিরাপত্তা সূত্রের

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও অসমে অবৈধ অনুপ্রবেশের বিরুদ্ধে চলা কড়া অভিযানের জেরে দালালচক্র তাদের কৌশল বদলেছে…

ByByNews Desk Jul 18, 2026

ইন্ডিয়া পোস্টের মাসকট ডিজাইন প্রতিযোগিতা, মোট পুরস্কার ২ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ইন্ডিয়া পোস্টের সরকারি মাসকট (প্রতীকী শুভেচ্ছাদূত) তৈরির জন্য দেশজুড়ে নাগরিকদের অংশগ্রহণে ‘ইন্ডিয়া পোস্ট মাসকট…

ByByNews Desk Jul 18, 2026

২১ দিনের অনশনের পর দুর্বল সোনম ওয়াংচুক, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল: সফদরজং হাসপাতাল

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ২১ দিনের অনশন শেষে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি জলবায়ু আন্দোলনকারী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের…

ByByNews Desk Jul 18, 2026
Scroll to Top