News Flash

  • Home
  • দিনের খবর
  • ভালুকা রোড স্টেশনে ছয় দফা দাবিতে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন প্রদান
Image

ভালুকা রোড স্টেশনে ছয় দফা দাবিতে তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন প্রদান

মালদা, ২২ অক্টোবর (হি.স.): মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভালুকা রোড রেল স্টেশনে ছয় দফা দাবিতে ডেপুটেশন প্রদান করা হল। পঞ্চায়েত সমিতির সভাপতি রিজিয়া সুলতানার নেতৃত্বে এই ডেপুটেশন আজ অনুষ্ঠিত হয়। দলের পক্ষ থেকে তিস্তা তোর্সা, যোগবানি, কুলিক এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ, মালদা থেকে কাঠিয়ার, নিউ জলপাইগুড়ি এবং বালুরঘাট-শিলিগুড়ি রুটে ট্রেন সংখ্যা বৃদ্ধির দাবি তোলা হয়।

ডেপুটেশনে অন্যান্য দাবির মধ্যে ছিল আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেনের সম্প্রসারণ বারসই স্টেশন পর্যন্ত, কুমেদপুর স্টেশনে কুলিক এক্সপ্রেস এবং হরিশ্চন্দ্রপুর স্টেশনে দার্জিলিং মেলের স্টপেজ। এছাড়াও কুমেদপুর থেকে মালাহা পর্যন্ত রেলওয়ে আন্ডারপাসে ছাউনির ব্যবস্থা এবং কুমেদপুর স্টেশনের সংযোগকারী রাস্তা নির্মাণের দাবিও জানানো হয়। উত্তর মালদার প্রতিটি স্টেশনে পানীয় জল এবং শৌচালয়ের সুবিধার দাবিও ছিল ডেপুটেশনের অংশ।

আজ সকালে রিজিয়া সুলতানার নেতৃত্বে একটি শান্তিপূর্ণ মিছিল ভালুকা রোড স্টেশনে জমায়েত হয়। এরপর স্টেশনের কর্তব্যরত ম্যানেজারের কাছে দাবি পত্র তুলে দেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। এই ডেপুটেশন ঘিরে রেল পুলিশ এবং স্থানীয় পুলিশ প্রশাসন কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছিল, যা বিশেষভাবে নজর কাড়ে।

Releated Posts

‘জিরো এফআইআর’ করার অধিকার সম্পর্কে মহিলাদের সচেতন করলেন এনসিডব্লিউ চেয়ারপার্সন বিজয়া রাহাতকর

নয়াদিল্লি, ৩০ আগস্ট (আইএএনএস): কোনও আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে দেশের যে কোনও থানায় ‘জিরো এফআইআর’ দায়ের করার অধিকার মহিলাদের…

ByByNews Desk Aug 30, 2026

ভারতের সঙ্গে সহযোগিতা আরও বাড়াতে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক নথি স্বাক্ষর: উজবেক প্রেসিডেন্ট

তাসখন্দ, ৩০ আগস্ট (আইএএনএস): ভারতের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে রবিবার উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং…

ByByNews Desk Aug 30, 2026

দুর্গাপুরে নেহরুর মূর্তি ভাঙার অভিযোগ, ২৪ ঘণ্টার মধ্যে পুনঃস্থাপনের দাবি বঙ্গ কংগ্রেসের

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি ভেঙে ফেলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানাল…

ByByNews Desk Aug 30, 2026

বাংলায় আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রে জড়িত বাংলাদেশি নাগরিক গ্রেফতার

কলকাতা, ৩০ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত কিডনি পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে…

ByByNews Desk Aug 30, 2026
Scroll to Top