News Flash

  • Home
  • দেশ
  • ফের সাময়িক বন্ধ দুটি রুটে শুরু হল ট্রাম
Image

ফের সাময়িক বন্ধ দুটি রুটে শুরু হল ট্রাম

কলকাতা, ২২ অক্টোবর (হি.স.): মঙ্গলবার থেকে ফের চালু হল দুটি রুটে ট্রাম পরিষেবা ৷ ২৫ নম্বর রুট (গড়িয়াহাট-ধর্মতলা) আর ৫ নম্বর রুটে (শ‌্যামবাজার-ধর্মতলা) চালু হল ট্রাম৷

পরিবহণ মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী আগেই জানিয়ে দিয়েছিলেন, যানজটের কারণে পুজোর দিনগুলিতে ট্রাম চলবে না। তবে পুজোর পরই দ্রুত পরিষেবা চালুর আশ্বাস দিয়েছিল পরিবহণ দফতর৷ সেই প্রতিশ্রুতি মেনেই পুজোর সাময়িক বিরতির পর মঙ্গলবার থেকে শহরের দুটি রুটে চালু হল ট্রাম পরিষেবা ৷

গত ৯ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ট্রাম পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল পরিবহণ দফতর। কিন্তু, তার পরেও প্রায় এক সপ্তাহ দেরি হল ট্রামের চাকা গড়াতে৷ পরিবহণ দফতরের এক উচ্চপদস্থ আধিকারিক জানান, যেহেতু ট্রাম কর্মী ও চালকরা ছুটিতে গিয়েছিলেন, তাই কিছু ‘অপারেশনাল’ কারণে ট্রাম চালাতে নির্ধারিত সময়ের চেয়েও কিছুটা বেশি সময় লাগল।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top