News Flash

  • Home
  • দেশ
  • কৃষ্ণনগরে অর্জুন সেনার তিন ঘণ্টার বনধ, রেল অবরোধ ও বিক্ষোভ
Image

কৃষ্ণনগরে অর্জুন সেনার তিন ঘণ্টার বনধ, রেল অবরোধ ও বিক্ষোভ

কৃষ্ণনগর, ২২ অক্টোবর (হি.স.): নদীয়ার কৃষ্ণনগরে মঙ্গলবার তিন ঘণ্টার বনধ ডেকেছে অরাজনৈতিক সংগঠন অর্জুন সেনা, পাঁচ দফা দাবির ভিত্তিতে। কৃষ্ণনগর কাণ্ডে এখনও পুলিশ তদন্তের অগ্রগতি করতে না পারায় এই বিক্ষোভের আয়োজন করে সংগঠনটি। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টার এই বনধেরঅংশ হিসেবে প্রথমে কৃষ্ণনগর রেলওয়ে স্টেশনে রেল অবরোধ করেন সংগঠনের সদস্যরা।

রেল অবরোধের ফলে সাতটা চার মিনিটের কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল ট্রেন আটকে যায়। পরিস্থিতি সামাল দিতে রেল পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে। সাধারণ মানুষের হয়রানির কথা মাথায় রেখে বিক্ষোভকারীরা পরে রেল অবরোধ তুলে নেন।

এরপর, কৃষ্ণনগর নতুন বাসস্ট্যান্ডের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অর্জুন সেনার কর্মীরা। পুলিশি হস্তক্ষেপে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এদিন শহরের বিভিন্ন অংশে মিছিল সংগঠিত করে অর্জুন সেনা, যাতে স্থানীয় জনগণও সমর্থন জানায়।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top