পুঞ্চ, ২২ অক্টোবর (হি.স.): ভারতের আকাশসীমায় ফের দেখা গেল পাকিস্তানি ড্রোন, যদিও সেনাবাহিনী ওই ড্রোন লক্ষ্য করে গুলি চালালে সেটি উধাও হয়ে যায়। জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর উড়তে দেখা যায় ওই ড্রোনটিকে। মঙ্গলবার সকালে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সকালে পুঞ্চ জেলার মেন্ধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর উড়তে দেখা যায় একটি পাকিস্তানি ড্রোন। ড্রোনটি দেখতে পাওয়া মাত্রই কয়েক রাউন্ড গুলি চালান সেনা জওয়ানরা। এরপর ড্রোনটি উধাও হয়ে যায়, সম্ভবত পাকিস্তান অধিকৃত কাশ্মীরের দিকে পালিয়ে যায়।

ভারতের আকাশসীমায় পাকিস্তানি ড্রোন, সেনাবাহিনী গুলি করতেই উধাও
Releated Posts
আমতা বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করল এনআইএ
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতা এলাকায় ২০২২ সালের বোমা বিস্ফোরণ মামলায় দুই মূল অভিযুক্তকে গ্রেফতার…
মহররম উপলক্ষে শ্রীনগরে শিয়া মুসলিমদের শোকমিছিল, কড়া নিরাপত্তা ব্যবস্থা প্রশাসনের
শ্রীনগর, ২৪ জুন (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে বুধবার মহররম উপলক্ষে শতাধিক শিয়া মুসলিম শোকমিছিলে অংশ নেন। শান্তিপূর্ণভাবে…
ভবানীপুর ভোটের ফল চ্যালেঞ্জ: মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলায় সব পক্ষকে হলফনামা জমার নির্দেশ কলকাতা হাইকোর্টের
কলকাতা, ২৩ জুন (আইএএনএস) : দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে দায়ের করা মামলায় সমস্ত…
সবুজ সামুদ্রিক উন্নয়নের মডেল হয়ে উঠেছে ভিওসি বন্দর: সর্বানন্দ সোনোয়াল
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): টেকসই সামুদ্রিক উন্নয়ন, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং কার্বন নিঃসরণ হ্রাসের ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন…


















