News Flash

  • Home
  • প্রধান খবর
  • রাশিয়ার কাজান পৌঁছলেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে
Image

রাশিয়ার কাজান পৌঁছলেন প্রধানমন্ত্রী, যোগ দেবেন ব্রিকস সম্মেলনে

কাজান, ২২ অক্টোবর (হি.স.): রাশিয়ার কাজান পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাশিয়ার সভাপতিত্বে ষোড়শ ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও ব্রিকস সদস্য দেশগুলির প্রতিপক্ষের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। মঙ্গলবার সকালে দিল্লি থেকে বিশেষ বিমানে চেপে রাশিয়ার কাজানের উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী মোদী। আর দুপুরেই রাশিয়ায় পৌঁছে যান মোদী, সেখানে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।

রুশ প্রেডিসেন্ট ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে ষোড়শ ব্রিকস (ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে অংশ নেবেন তিনি। মঙ্গলবার সকালে রাশিয়ার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রাক্কালে এক বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, ব্রিকসকে অত্যন্ত গুরুত্ব দেয় ভারত। রাশিয়ার কাজান শহরে এবার আয়োজিত হচ্ছে ব্রিকস সম্মেলন। এই সফরের সময় ব্রিকস সদস্যভুক্ত দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী মোদী।

Releated Posts

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৫ দিনের কর্মসপ্তাহ ও বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): পাঁচ দিনের কর্মসপ্তাহ চালু করা এবং বকেয়া বেতন-সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ব্যাংক ধর্মঘটের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top