News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাস্তায় ডিভাইডারে গাড়ির ধাক্কা, আহত ৯ জন ছাত্রী সহ এক শিক্ষক
Image

রাস্তায় ডিভাইডারে গাড়ির ধাক্কা, আহত ৯ জন ছাত্রী সহ এক শিক্ষক

আগরতলা, ২২ অক্টোবর : বেপরোয়া গতির কারণে দুর্ঘটনায় ৯ জন ছাত্রী সহ এক শিক্ষক গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আজ মঙ্গলবার সকালে পুরাতন রাজভবনের সামনে রাস্তায় ডিভাইডারে ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে যাত্রীবাহী কমান্ডার জীপ। 

এদিন রাধানগর স্ট্যান্ড থেকে টিআর-০১-এ-২০৫৮ নম্বরের জীপ যাত্রী নিয়ে কামালঘাটের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল। প্রচন্ড গতির কারণে জীপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং পুরাতন রাজভবনের সামনের রাস্তায় ডিভাইডারে ধাক্কা দেয়। তাতে, ৯ জন ছাত্রী ও একজন শিক্ষক গুরুতর আহত হয়েছেন। জানা গেছে, ইকফাই কলেজের ছাত্রী ও শিক্ষক ছিলেন। 

এদিকে, প্রত্যক্ষদর্শীরা কুঞ্জবন অগ্নি নির্বাপক কর্মীদের খবর দিলে তাঁরা ছুটে এসে আহতদের উদ্ধার করে জি বি হাসপাতালে নিয়ে যান। জনৈক দমকল কর্মী জানিয়েছেন, ওই দুর্ঘটনায় একজন ছাত্রী গাড়ি থেকে ছিটকে পড়ে যান এবং তাঁর পায়ে গুরুতর আঘাত লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। অন্যদিকে, গাড়ির চালক দুর্ঘটনার পর পালিয়ে গেছে। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি থানায় নিয়ে গেছে। 

Releated Posts

শারদোৎসবের আগেই চলমান উন্নয়নমূলক কাজ শেষ করতে জোর দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: আসন্ন শারদোৎসবের আগেই রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিলেন…

ByByNews Desk Jul 18, 2026

মনশ্রীর উন্নত চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের

নয়াদিল্লি, ১৮ জুলাই: ত্রিপুরার ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ…

ByByNews Desk Jul 18, 2026

ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর

আগরতলা, ১৮ জুলাই: তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: দীর্ঘ ১২ মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ ত্রিপুরা পুলিশের সদস্য হিসেবে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026
Scroll to Top