News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৪২ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত ১
Image

৪২ লক্ষাধিক টাকার নেশা সামগ্রী উদ্ধার, ধৃত ১

আগরতলা, ২২ অক্টোবর : নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে আমতলী থানার পুলিশ। আজ ভোরে এক বাড়িতে অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। সাথে বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা হবে বলে জানান তিনি পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরন কুমার কে।

এবিষয়ে পশ্চিম জেলার পুলিশ সুপার ডক্টর কিরন কুমার কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে ফুলতুলি নয়া পাড়ার নিবাসী দেবজিত ভৌমিকের বাড়িতে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুত রয়েছে। ওই খবরের ভিত্তিতে পুলিশ আজ ভোরে ওই এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানে অভিযুক্তের বাড়ি থেকে ১৬ হাজার ইয়াবা ট্যাবলেট ও ৬ কেজি গাঁজা উদ্ধারকরে পুলিশ। যার বাজার মূল্য আনুমানিক ৪২ লক্ষ টাকা হবে বলে জানান তিনি। সাথে বাড়ির মালিক দেবজিৎকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Releated Posts

জগন্নাথ মন্দিরে ৮.৩৮ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্প বাতিল ঘিরে বিতর্ক, মন্দির কমিটির বিরুদ্ধে বাধার অভিযোগ বিরোধী দলনেতার

আগরতলা, ১৯ জুলাই: দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার পূর্ব হরিণা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত হরিণা বাজার সংলগ্ন জয় জগন্নাথ মন্দিরে…

ByByReshmi Debnath Jul 19, 2026

শারদোৎসবের আগেই চলমান উন্নয়নমূলক কাজ শেষ করতে জোর দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: আসন্ন শারদোৎসবের আগেই রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিলেন…

ByByNews Desk Jul 18, 2026

মনশ্রীর উন্নত চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের

নয়াদিল্লি, ১৮ জুলাই: ত্রিপুরার ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ…

ByByNews Desk Jul 18, 2026

ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর

আগরতলা, ১৮ জুলাই: তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের…

ByByTaniya Chakraborty Jul 18, 2026
Scroll to Top