News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তিন সন্তানের জননীকে নিয়ে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রেমিক
Image

তিন সন্তানের জননীকে নিয়ে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী প্রেমিক

লংতরাইভ্যালী, ২২ অক্টোবর: সাত সকালে রেলের নিচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছে তিন সন্তানের জননী এবং তার প্রেমিক। ওই ঘটনায় লংতরাইভ্যালী মহকুমার ৮২ মাইল নালকাটা রেললাইনের ওভারবিজ্র সংলগ্ন এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে মনু থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মনু সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠিয়েছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গত ১০ বছর আগে নালকাটা বক্তসিং পাড়ার বাসিন্দা রণ দেববর্মার সাথে খোয়াই জেলার নিবাসী ফুলেক্তি দেবর্বমার (২৮) সামাজিক মতে বিয়ে হয়েছিল। তাদের বর্তমানে তিন সন্তানও রয়েছে। কিন্তু বেশ কিছু দিন আগে ওই পাড়ার বাসিন্দা ইয়াতুক দেবর্বমার (২৬) সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন ফুলেক্তি দেববর্মা। গত রবিবার তারা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। গতকাল রাতে দুজনেই বাড়ি ফিরে আসায় স্বামীর সাথে ঝগড়া হয়েছিল ফুলেক্তির। পরবর্তী সময়ে তারা বাড়ি থেকে বেরিয়ে যায়। তাদের অনেক খোঁজাখুজি করলেও হদিশ পাওয়া যায়নি। 

আজ সাত সকালে নালকাটা রেললাইনের ওভারবিজ্র সংলগ্ন এলাকায় দুজনের মৃতদেহ দেখতে পান এলাকাবাসী। সাথে সাথে তাঁরা মনু থানায় খবর দিয়েছেন। পুলিশ মৃতদেহ উদ্ধার করে মনু সামাজিক স্বাস্থ্য কেন্দ্র পাঠিয়েছে। ওই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top