News Flash

  • Home
  • Uncategorized
  • পাকিস্তানের সঙ্গে কোনও সামরিক চুক্তির পরিকল্পনা নেই রাশিয়ার : রসটেক-র সিইও
Image

পাকিস্তানের সঙ্গে কোনও সামরিক চুক্তির পরিকল্পনা নেই রাশিয়ার : রসটেক-র সিইও

 মস্কো, ১৬ অক্টোবর (হি.স.) : পাকিস্তানকে কোনও আধুনিক বিমানও দেওয়া হবে না| এমনটাই জানালেন রাশিয়ান অস্ত্র নির্মাণকারী সংস্থা রসটেক কর্পোরেশনের সিইও সের্গেই চেমেজভ| তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে অন্য কোনও সামরিক চুক্তির পরিকল্পনাও রাশিয়ার আপাতত নেই| সম্প্রতি রাশিয়ার কাছ থেকে কিছু হেলিকপ্টার কিনেছে পাকিস্তানের সেনাবাহিনী| এরপর রাশিয়ার কাছ থেকে পাকিস্তান যুদ্ধবিমান কিনতে চলেছে বলেও শোনা যাচ্ছিল| সেপ্টেম্বরে পাকিস্তানে এসে পাক বাহিনীর সঙ্গে রুশ সেনা যৌথ সামরিক মহড়ায় অংশ নেওয়ায় সেই জল্পনা আরও খানিকটা বেড়েছিল| কিন্তু সেই জল্পনা নস্যাত্ করে দিল রাশিয়া| সের্গেই চেমেজভ আরও বলেন, আমরা পাকিস্তানকে কোনও আধুনিক এয়ারক্রাফট বা যুদ্ধবিমান দিচ্ছি না| আমরা তাদের হেলিকপ্টার দিয়েছি, কিন্তু সেগুলি পরিবহণের জন্য| আর সেই চুক্তিও শেষ হয়ে গিয়েছে| পাকিস্তানকে যুদ্ধবিমান দেওয়ার জল্পনা নস্যাত্ করে তিনি বলেন, পাকিস্তানকে অন্য কোনও রকমের সামরিক সরঞ্জাম সরবরাহ করার চুক্তি আমরা করিনি, পরিকল্পনাও নেই|

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top