হাজো (অসম), ২১ অক্টোবর (হি.স.) : কামরূপ গ্রামীণ জেলার অন্তর্গত হাজো বিধানসভা এলাকার বামুন্দিতে অবস্থিত হাতিমুড়িয়া পাহাড়ে জনৈক যুবক রোমাঞ্চকর প্যারাগ্লাইডিং মহড়া করেছেন। তাঁর রোমাঞ্চকর মহড়া দেখে প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
বস্ত্ৰনগরী শুয়ালকুচির উদীয়মান যুবক তথা ভারতীয় জীবন বিমা নিগমের ডেভেলপমেন্ট অফিসার মনোজকুমার দাস নিজের কৰ্মের পাশাপাশি চালাচ্ছেন রোমাঞ্চকর ক্ৰীড়া প্যারাগ্লাইডিং। কোনও ধরনের ইন্ধন ছাড়া আকাশমার্গে তিনি প্ৰায় দেড় ঘণ্টা পাখির সঙ্গে উড়েছেন। তবে সঙ্গে ছিলেন তাঁর এক সহযোগী আসাম পুলিশের জওয়ান ভরত দাস।
যুবপ্রজন্মকে রৌমাঞ্চকর ক্ৰীড়ার প্ৰতি আগ্ৰহী করতে তাঁদের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন মনোজ দাস। তিনি বলেন, যে কোনও রৌমাঞ্চকর ক্ৰীড়ার সঙ্গে জড়িত থাকলে বহু অপশক্তি থেকে যুব সমাজকে দূরে রাখা যাবে।



















