নয়াদিল্লি, ২১ অক্টোবর (হি.স.): নির্বাচন কমিশন সোমবার অজয় কুমার সিংকে ঝাড়খণ্ডের ডিজিপি হিসেবে নিয়োগের জন্য অনুমোদন দিয়েছে, তিনিই ক্যাডারের সবচেয়ে সিনিয়র আইপিএস অফিসার। অজয় কুমার সিং ভারতীয় পুলিশ সার্ভিসের ১৯৮৯ ব্যাচের অন্তর্গত। উল্লেখ্য, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার অজয় কুমার সিংকে কিছু দিন আগেই ঝাড়খণ্ডের নতুন ডিজিপি হিসাবে নিযুক্ত করা হয়েছে। তিনি ওই পদের দায়িত্বও নেন।এর আগে নির্বাচন কমিশন ঝাড়খণ্ড সরকারকে নির্দেশ দেয়, পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিচালক অনুরাগ গুপ্তাকে তাঁর পদ থেকে অবিলম্বে অপসারণ করতে। কমিশন রাজ্য সরকারকে ক্যাডারে উপলব্ধ সবচেয়ে সিনিয়র ডিজিপি-স্তরের অফিসারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে বলা হয়। এরপরই অজয় কুমার সিংকে ঝাড়খণ্ডের ডিজিপি করা হয়। আর সোমবার নির্বাচন কমিশনও তাতে অনুমোদন দিয়েছে।

অনুমোদন দিল নির্বাচন কমিশন, অজয় সিং হলেন ঝাড়খণ্ডের ডিজিপি
Releated Posts
ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…
শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র
কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…


















