News Flash

  • Home
  • খেলা
  • বুধবার বিষেণ সিং বেদীর প্রয়াণ দিবস
Image

বুধবার বিষেণ সিং বেদীর প্রয়াণ দিবস

কলকাতা, ২১ অক্টোবর (হি.স.): বিষেণ সিং বেদী। ১৯৪৬ সালে ২৫ সেপ্টেম্বর   অমৃতসরে   জন্মগ্রহণকারী   ভারতের   এই প্রাক্তন এই ক্রিকেটার প্রয়াত হন ২৩ অক্টোবর ২০২৩-এ  । প্রথিতযশা এই আন্তর্জাতিক ক্রিকেটার   মূলত স্লো লেফট-আর্ম অর্থোডক্স বোলিং করতেন। ১৯৬৬ থেকে ১৯৭৯ এই সময়কালে তিনি ভারতের   হয়ে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করেন। তার সময় থেকেই ভারতে স্পিন বোলিং জনপ্রিয়তা অর্জন করতে থাকে। ১৯৬০ ও ৭০-এর   দশকে তিনি এরাপল্লী  প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর   ও শ্রীনিবাসন ভেঙ্কটরাঘবনকে নিয়ে ভারতীয় স্পিন জগতে একচ্ছত্র আধিপত্য বিস্তার   করেন।

বেদী বিশ্বের   অন্যতম সেরা   স্পিন বোলার   হিসেবে পরিচিত ছিলেন। ৬৭ টেস্টের   মধ্যে ২২টিতে ভারতের   অধিনায়কত্ব করেছিলেন। নিয়েছিলেন ২৬৬টি উইকেট।

১৯৬৬ সালে ওয়েস্ট ইন্ডিজের   বিপক্ষে তার   অভিষেক হয় এবং ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের   বিপক্ষে তিনি শেষ টেস্ট খেলেন।

বেদী নর্থহ্যাম্পটনশায়ারের   হয়ে ইংলিশ কাউন্টি ক্রিকেটও খেলেছেন এবং ১৫৬০ টি প্রথম-শ্রেণীর   উইকেট নিয়েছিলেন যা যে কোনও ভারতীয় বোলারের সর্বোচ্চ।

২০০৮ সালে উইজডেন ক্রিকেটার্স অ্যালমেনাক ঘোষণা করে যে, বেদী ক্রিকেটের   ইতিহাসে সেরা   পাঁচ ক্রিকেটারের   একজন। তিনি ১৯৭০ সালে পদ্মশ্রী পুরস্কার এবং ২০০৪ সালে সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হন ।

Releated Posts

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026

শ্রীলঙ্কা সফরে ভারত অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক যশবর্ধন সিং চৌহান

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): আগামী মাসে শ্রীলঙ্কা সফরে যাওয়া ভারতীয় পুরুষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন যশবর্ধন…

ByByNews Desk Jun 11, 2026

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top