News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিহালি বিধানসভা আসনের উপনিৰ্বাচনে প্ৰাৰ্থিত্বকেন্দ্ৰিক জট কাটেনি সম্মিলিত বিরোধী মোৰ্চার
Image

বিহালি বিধানসভা আসনের উপনিৰ্বাচনে প্ৰাৰ্থিত্বকেন্দ্ৰিক জট কাটেনি সম্মিলিত বিরোধী মোৰ্চার

বিশ্বনাথ (অসম), ২১ অক্টোবর (হি.স.) : বিশ্বনাথ জেলার অন্তর্গত বিহালি বিধানসভা আসনের উপনিৰ্বাচনে প্ৰাৰ্থিত্বকে কেন্দ্ৰ করে জট কাটেনি সম্মিলিত বিরোধী মোৰ্চার। এই আসনে নিজেদের প্রার্থী দিতে দাবি জানিয়েছে সিপিআই (এমএল)৷ কিন্তু কংগ্ৰেস কোনও অবস্থাতেই বিহালিকে অন্য দলের হাতে না ছাড়ার সিদ্ধান্তে অটল।

বিশ্বনাথ জেলা কংগ্ৰেসের সাধারণ সম্পাদক সহিদুর রহমান এবং দুই সম্পাদক কিশোর মাহালি ও আব্দুল রশিদের বক্তব্য, সাংসদ গৌরব গগৈয়ের জন্য বিহালিতে দলের (কংগ্ৰেস) স্থিতি আগের চেয়ে বহুগুণ মজবুত। এই আসনে কংগ্রেস প্রার্থী অনায়াসে বিজয়ী হবেন বলে দাবি করছেন দলের জেলা নেতারা।

উল্লেখ্য, ২০২১ সালের রাজ্য বিধানসভা নিৰ্বাচনে সম্মিলিত বিরোধী মোৰ্চার প্রার্থী দিয়ে প্ৰতিদ্বন্দ্বিতা করেছিল সিপিআই (এমএল)৷ তবে ওই নির্বাচনে সিপিআই (এমএল)-এর প্রার্থী ব্যাপক ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন বিজেপির রঞ্জিত দত্তের কাছে। সেই একই ভুলের পুনরাবৃত্তি না করতে প্ৰদেশ কংগ্ৰেস নেতৃত্বের কাছে অনুরোধ জানিয়েছেন জেলার নেতারা৷

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে তেজপুর আসনে বিহালির বিধায়ক রঞ্জিত দত্ত প্রতিদ্বন্দ্বিতা করে সাংসদ নির্বাচিত হয়েছেন। সাংসদ নিৰ্বাচিত হওয়ার পর রঞ্জিত দত্ত বিহালির বিধায়ক পদে ইস্তফা দেওয়ায় এই আসনে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হতে চলেছে।

Releated Posts

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026

মণিপুরে জঙ্গি ও মাদকবিরোধী অভিযানে সাফল্য, গ্রেফতার ৫ জঙ্গি ও ২ মাদক পাচারকারী; উদ্ধার বিপুল অস্ত্র-মাদক

ইম্ফল, ২৬ জুলাই (আইএএনএস): গত ২৪ ঘণ্টায় মণিপুরের বিভিন্ন জেলায় পৃথক অভিযানে পাঁচ জঙ্গি এবং দুই মাদক পাচারকারীকে…

ByByNews Desk Jul 26, 2026

অসমে বন্যা পরিস্থিতির উন্নতি, একাধিক এলাকায় নামছে জল; ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুলাই (আইএএনএস): অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রবিবার জানিয়েছেন, রাজ্যের আপার অসমের বন্যা পরিস্থিতির ধীরে ধীরে…

ByByNews Desk Jul 26, 2026

মণিপুরের লোকতাক এখন মহাবিশ্বেও উজ্জ্বল, তরুণ বিজ্ঞানীর সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): মণিপুরের বিজ্ঞানী ড. রোনাল্ডো লাইশরাম-এর অসাধারণ বৈজ্ঞানিক সাফল্যের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top