News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, নেতৃত্বে বীরজিৎ, কার্যকরী সভাপতি প্রদ্যুৎ
Image

প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটি গঠিত, নেতৃত্বে বীরজিৎ, কার্যকরী সভাপতি প্রদ্যুৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ অক্টোবর৷৷ ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের ১৫১ সদ্যক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে৷ রবিবার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহা এই সংবাদ জানান৷
গত ১৪ অক্টোবর সর্ব ভারতীয় কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ত্রিপুরা প্রদেশ কংগ্রেস পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছেন৷ ১৫১ সদস্যক পূর্ণাঙ্গ কমিটিেিত রয়েছেন একজন সভাপতি ও একজন কার্যকরী সভাপতি৷ সভাপতি হয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা এবং কার্যকরী সভাপতি করা হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে৷ ১৩ জন সহ সভাপতি, ১৯ জন সাধারণ সম্পাদক, ৩৫ জন সম্পাদক, ৬৬ জন সদস্য এবং ১৬ জন বিশেষ আমন্ত্রিত সদস্য৷ এআইসিসি কর্তৃক অনুমোদিত প্রদেশ কংগ্রেস কমিটিতে ৬০ শতাংশই রয়েছেন যুবক৷ এছাড়া বুদ্ধিজীবী, এসসি, এসটি, সংখ্যালঘু, ওবিসি, কৃষক, শ্রমিক সহ সর্বস্তরের প্রতিনিধি স্থান পেয়েছেন প্রদেশ কংগ্রেসের পূর্ণাঙ্গ কমিটিতে৷ পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা সাংবাদিক সম্মেলনে জানান, প্রদেশ কংগ্রেস শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটির বৈঠক করে জনসংযোগ শুরু করবে৷ প্রত্যেক অফিস বিয়ারারকে ব্লক ও জেলার দায়িত্ব দেওয়া হবে৷ তিনি আরও বলেন, প্রত্যেক বিধানসভা কেন্দ্র ও বুথ ল্যাবেল কমিটির বৈঠক করে বামফ্রন্টের স্বজন পোষণের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে৷ চিটফান্ডের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করা হবে৷ বেকার সমস্যা সমাধান ও কর্মচারী বঞ্চনার বিরুদ্ধেও আন্দোলন সংগঠিত করা হবে৷
কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধেও তোপ দাগলেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ লোকসভা নির্বাচনের আগে বিজেপি যে জনগণের সামনে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তা জনগণের সামনে তুলে ধরা হবে বলে তিনি জানান৷ শাসক দল সিপিএম এবং কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে লড়াই সংগ্রামে সকলকে এগিয়ে আসার জন্য তিনি আহ্বান জানান৷ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়, আইনজীবী হরেকৃষ্ণ ভৌমিক, আইনজীবী পিযুষ বিশ্বাস প্রমুখ৷ এদিকে, পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হিসেবে রয়েছেন বিধায়ক বীরজিৎ সিনহা, কার্যকরী সভাপতি পদে নিযুক্ত করা হয়েছে প্রদ্যুৎ কিশোর দেববর্মনকে৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top