News Flash

  • Home
  • দেশ
  • সোনতলির নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার
Image

সোনতলির নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

গুয়াহাটি, ২০ অক্টোবর (হি.স.) : কামরূপ (গ্রামীণ) জেলার অন্তর্গত গরৈমারির সোনতলি পুরানগাঁওয়ের নিখোঁজ যুবকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেল থেকে রহস্যজনকভাবে তাঁর বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন সোনতলি পুরানগাঁওয়ের বাসিন্দা জনৈক শাহজাহান আলি আহমেদের বছর ২৩-এর ছেলে সফিউর রহমান। নিখোঁজ হওয়ার পর থেকে সফিউরের মোবাইল ফোনের সুইচও বন্ধ হয়ে পড়ে।

রাত পর্যন্ত সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তাকে খুঁজতে থাকেন। এমতাবস্থায় তাঁরা খবর পান, জোরশিমুলি পুলিশ ফাঁড়ি এলাকার মহাবীর পথারে গুমি-নগরবেরা ইঅ্যান্ডডি বাঁধের পাশে এক যুবককে সংজ্ঞাহীন অবস্থায় পাওয়া গেছে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে রাতেই ঘটনাস্থল গুমি-নগরবেরা ইঅ্যান্ডডি বাঁধে যান পরিবারের সদস্যরা। তাঁরা সংজ্ঞাহীন যুবককে সফিউর রহমান বলে শনাক্ত করে মুমূৰ্ষু অবস্থা সোনতলি সামূহিক স্বাস্থ্যকেন্দ্ৰত নিয়ে আসেন। স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে ঘোষণা করেন।

যুবক সফিউর রহমানের শরীরের বিভিন্ন অঙ্গে বহু আঘাতে চিহ্ন পাওয়া গেছে। তার মুখ দিয়ে প্রচুর রক্তক্ষরণও হয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে এবং নিহতের বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের তদন্তকারী আধিকারিক বলেছেন, তদন্তে ঘটনার প্ৰকৃত রহস্য তাঁরা উদ্ঘাটন করবেন।এদিকে যুবক সফিউর রহমানের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্ৰ করে পুরানগাঁও অঞ্চলে তীব্ৰ চাঞ্চল্য ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top