News Flash

  • Home
  • দেশ
  • যমুনার দূষণ নিয়ে বিজেপিকে তোপ গোপাল রাইয়ের, স্বচ্ছ করার আশ্বাস পরিবেশ মন্ত্রীর
Image

যমুনার দূষণ নিয়ে বিজেপিকে তোপ গোপাল রাইয়ের, স্বচ্ছ করার আশ্বাস পরিবেশ মন্ত্রীর

নয়াদিল্লি, ২০ অক্টোবর (হি.স.): বিগত দু’দিনের মতো রবিবারও দিল্লির কালিন্দী কুঞ্জে যমুনা নদীর জলে ভেসে বেড়াতে দেখা গেল বিষাক্ত ফেনা। এজন্য দিল্লি সরকারকে দুষছে বিজেপি, পাল্টা বিজেপিকে আক্রমণ করলো আম আদমি পার্টি (এএপি)। রবিবার দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন, “বিজেপি সমস্যা তৈরি করে, তারপর ভিডিও বানায়। আমাদের কাজ এটা পরিষ্কার করা, পরিষ্কারের কাজ চলছে এবং আমরা ছট পুজোর জন্য প্রস্তুতি নিচ্ছি, পরিষ্কারের কাজ চলছে কালিন্দী কুঞ্জেও, আমরা উত্তর প্রদেশ থেকে আসা সমস্ত ময়লা পরিষ্কার করব।”

দিল্লিতে বায়ুদূষণ প্রসঙ্গে মন্ত্রী গোপাল রাই বলেছেন, “দিল্লিতে দূষণের মাত্রা ‘মৃদু’ পর্যায়ে রয়েছে। কিন্তু আনন্দ বিহারে দূষণের মাত্রা গত ৪-৫ দিন ধরে খুব খারাপ স্তরে রয়েছে, আনন্দ বিহার হল দিল্লির বাস টার্মিনাল এবং কৌশাম্বী বাস টার্মিনাল এর ঠিক বিপরীতে। উত্তরপ্রদেশ থেকে এখানে প্রচুর ডিজেল বাস আসছে। সেই বাসগুলির ধোঁয়া দিল্লির দূষণকে দ্বিগুণ করছে। আমি উত্তর প্রদেশ সরকারকে কৌশাম্বী বাস ডিপোতে জল ছিটানোর জন্য অনুরোধ করছি। আমরা যৌথ প্রচেষ্টায় সমাধান আনতে পারি।”

Releated Posts

যন্তর মন্তরের আশপাশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রকের

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের অভিযোগে ছাত্রছাত্রীদের চলমান আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর মন্তর এলাকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে…

ByBySandeep Biswas Jul 23, 2026

নিট আন্দোলন: আটক ছাত্রদের নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি মহারাষ্ট্র কংগ্রেসের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে চলা ছাত্র আন্দোলনের জেরে মহারাষ্ট্রজুড়ে পুলিশের বিরুদ্ধে বেআইনি আটক,…

ByByNews Desk Jul 23, 2026

দিল্লির যানজট কমাতে ১.০৪ লক্ষ কোটি টাকার সড়ক প্রকল্প, লোকসভায় জানালেন নিতিন গডকরি

নয়াদিল্লি, ২৩ জুলাই: রাজধানী দিল্লির ক্রমবর্ধমান যানজট নিরসনে ২,১০৫ কিলোমিটার দৈর্ঘ্যের বিভিন্ন সড়ক প্রকল্প হাতে নিয়েছে কেন্দ্র সরকার।…

ByByNews Desk Jul 23, 2026

দেশে ১৫.১০ কোটি মানুষ মদ্যপানে আসক্ত, ২.৯০ কোটি গাঁজা সেবন করেন: কেন্দ্র

নয়াদিল্লি, ২৩ জুলাই (আইএএনএস): দেশে ১৮ থেকে ৭৫ বছর বয়সি প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ১৫.১০ কোটি মানুষ মদ্যপানে আসক্ত,…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top