News Flash

  • Home
  • দেশ
  • কৃষ্ণনগরে রহস্যজনক মৃত্যু ঘিরে শুভেন্দু ও কুণালের পরস্পরবিরোধী মন্তব্য
Image

কৃষ্ণনগরে রহস্যজনক মৃত্যু ঘিরে শুভেন্দু ও কুণালের পরস্পরবিরোধী মন্তব্য

নন্দীগ্রাম, ২০ অক্টোবর (হি.স.): কৃষ্ণনগরে এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ওই যুবককে। তিনি আরও দাবি করেন, পুলিশ মিথ্যা তথ্য দিয়ে পরিবারের লোকজনকে বিভ্রান্ত করেছে এবং দেহ দ্রুত দাহ করতে বাধ্য করেছে। ময়নাতদন্তের রিপোর্টেও হস্তক্ষেপ করা হয়েছে বলে অভিযোগ তোলেন শুভেন্দু। যেখানে তৃণমূলের প্রভাবিত ডাক্তাররা আত্মহত্যার তথ্য উল্লেখ করেছেন।

রবিবার তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ এই অভিযোগের জবাবে বলেন, “এটি ব্যক্তিগত সম্পর্কের বিষয়, যেখানে প্রেমের সম্পর্ক ও বিয়ে নিয়ে সমস্যা হয়েছে। এ ধরনের বিষয়ের সাথে আইন শৃঙ্খলা ও পুলিশের কোনও সম্পর্ক নেই। যার যার অসুবিধা হচ্ছে, তারা আদালতের দ্বারস্থ হতে পারেন।”

এই দুই নেতার পরস্পরবিরোধী বক্তব্যের ফলে ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে এবং রাজনৈতিক উত্তাপ আরও বেড়েছে।

Releated Posts

নীট ইস্যুতে কালো পোশাকে বিরোধীদের বিক্ষোভ, পাল্টা কটাক্ষ বিজেপির; আন্দোলন জারি রাখার হুঁশিয়ারি বিরোধীদের

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস ইস্যুতে আলোচনায় বসতে কেন্দ্র রাজি হওয়ার পরও সংসদের অচলাবস্থা ও বিরোধীদের কালো…

ByByNews Desk Jul 22, 2026

ই২০ পেট্রোলে পুরনো গাড়িতে সামান্য মাইলেজ কমতে পারে, ইঞ্জিনের ক্ষতির প্রমাণ নেই: কেন্দ্র

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): ই২০ পেট্রোল ব্যবহারের ফলে ই১০ জ্বালানির জন্য তৈরি কিছু পুরনো গাড়িতে সামান্য জ্বালানি দক্ষতা…

ByByNews Desk Jul 22, 2026

প্রশ্নফাঁস-শিক্ষা বেসরকারিকরণের প্রতিবাদে পাটনায় আইসার মিছিলে উত্তেজনা, কাঁদানে গ্যাস-জলকামান পুলিশের

পাটনা, ২২ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁস, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং বেসরকারিকরণের প্রতিবাদে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-র ডাকা বিক্ষোভ মিছিল…

ByByNews Desk Jul 22, 2026

নীট প্রশ্নফাঁস ইস্যুতে সংসদের বাইরে কালো পোশাকে বিক্ষোভ বিরোধী সাংসদদের, পুলিশের ভূমিকার প্রতিবাদ

নয়াদিল্লি, ২২ জুলাই (আইএএনএস): নীট প্রশ্নফাঁস কাণ্ড এবং আন্দোলনরত ছাত্র-ছাত্রী ও বিরোধী সাংসদদের বিরুদ্ধে পুলিশের কড়া পদক্ষেপের প্রতিবাদে…

ByByNews Desk Jul 22, 2026
Scroll to Top