News Flash

  • Home
  • Uncategorized
  • মধুচক্রের আসরে ধুন্ধুমার, দুই যুবকের হামলায় জখম মহিলা
Image

মধুচক্রের আসরে ধুন্ধুমার, দুই যুবকের হামলায় জখম মহিলা

attackনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর৷৷ নাগিছড়ার এক স্বামী পরিত্যাক্তা মহিলার বাড়িতে মদ ও দেহব্যবসার জেরে এলাকার পরিবেশ মারাত্মকভাবে কলুষিত হচ্ছে৷ এব্যাপারে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী৷
নাগিছড়ার এক স্বামী পরিত্যক্তা মহিলা তার বাড়িতে প্রতিনিয়ত মদের আসর বসাচ্ছেন৷ নানা অসামাজিক কাজকর্মের অভিযোগও উঠেছে৷ মদ্যপানকে কেন্দ্র করে মহিলার সঙ্গে তীব্র বিবাদে জড়িয়ে পড়ে দুই যুবক৷ দুই যুবকের হামলায় মহিলা জখম হয়েছেন৷ রাতে মহিলার চিৎকারে প্রতিবেশীরা বেরিয়ে আসেন৷ তখনই পাল্টা রুদ্রমূর্তি ধারণ করে গ্রামবাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আক্রমণকারীরাও আক্রান্ত মহিলারা৷ ঘটনায় রীতিমত স্তম্ভিত হয়ে পড়েন এলাকাবাসী৷ স্বামী পরিত্যক্তা ওই মহিলার অবৈধ কার্যকলাপ বন্ধ করতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য দাবি উঠেছে৷ অসামাজিক কার্যকলাপে এলাকার পরিবেশ কলুষিত হচ্ছে৷ সুকল ও কলেজ পড়ুয়াদের পড়াশুনাতেও ব্যাঘাত ঘটে চলেছে৷ অবিলম্বে ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ অন্যথায় আগামীদিনে এলাকাবাসী বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top