News Flash

  • Home
  • খেলা
  • পোলো গ্রাউন্ডে মেঘালয়ের বিরুদ্ধে শ্রীদামের ১৪৬, বড় স্কোরের লক্ষ্যে ত্রিপুরা
Image

পোলো গ্রাউন্ডে মেঘালয়ের বিরুদ্ধে শ্রীদামের ১৪৬, বড় স্কোরের লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। শিলং এর পোলো গ্রাউন্ডে মন্দালোকের থাবা দ্বিতীয় দিনেও কাটেনি। তবে আজ, শনিবার তুলনামূলক কিছুটা স্বাভাবিক থাকায় সারাদিনে ৬৭ ওভার খেলা চালানো সম্ভব হয়েছে। ত্রিপুরার ছেলেরা সম্মানজনক স্কোর সংগ্রহ করে পয়েন্টের আধিক্য বজায় রাখার প্রত্যাশা করছে। আরও দুদিনের খেলা রয়েছে। সমস্ত কিছুই নির্ভর করছে মাঠের আচরণের উপর। শুক্রবার খেলার প্রথম দিন সিংহভাগ সময় প্রতিকূল পরিস্থিতির জন্য খেলা হয়নি। ৭.২ ওভারে ২ উইকেট হারিয়ে ত্রিপুরার মেয়েদের পক্ষে ২৯ রান সংগ্রহ করা সম্ভব হয়েছিল। দ্বিতীয় দিনে আজ, আরও ৬৭ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ৩১৭ রান যোগ করতে সক্ষম হয়েছে। মন্দালোকজনিত কারণে শনিবারে খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ত্রিপুরা ৩৪৬ রানে পৌঁছেছে। শ্রীদাম পালের অনবদ্য ১৪৬ রান দলের স্কোর অনেকটা সমৃদ্ধ করেছে। শ্রীদান ১৭৮ বল খেলে ২০টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১৫৬ রান সংগ্রহ করে। অধিনায়ক মনদীপ সিং এর ৫৯ রান এবং শরথ শ্রীনিবাসনের ৫৪ রান উল্লেখ করার মতো। মনদীপ ৮৩ বল খেলে আটটি বাউন্ডারি মেরে ৫৯ রান এবং শরথ ৭৩ গোল খেলে পাঁচটি বাউন্ডারি মেরে ৫৪ রান সংগ্রহ করে। মেঘালয়ের আকাশ কুমার দুইটি এবং চ্যাংকাম সাঙমা, দিপু, সরজিৎ দাস ও আরিয়ান প্রত্যেকে একটি করে উইকেট পেয়েছে। গ্রুপের অন্যান্য খেলায় দিল্লির পালামে বরোদা ৪৭৭ রানে ইনিংস ঘোষণা করলে জবাবে সার্ভিসেস দিনের শেষে এক উইকেট হারিয়ে ৩৬ রান সংগ্রহ করে ।মোটকথা ৪৪১ রানে পিছিয়ে রয়েছে। কটকে জম্মু-কাশ্মীরের গড়া ২৭০ রানের ইনিংসের জবাবে ওড়িশা বৃষ্টি বিঘ্নিত দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেটে ১৯৮ রান সংগ্রহ করে। মুম্বাইয়ে মহারাষ্ট্রের গড়া ১২৬ সনের জবাবে মুম্বাই ৪৪১ রানের শেষ করলে মহারাষ্ট্র ফের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে দ্বিতীয় দিনের শেষে এক উইকেটে ৮০ রান সংগ্রহ করে।

Releated Posts

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026

গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ

গ্বালিয়র, ২৫ জুলাই (আইএএনএস): মধ্যপ্রদেশের গোয়ালিয়রে রবিবার থেকে শুরু হচ্ছে চতুর্থ হকি ইন্ডিয়া সাব-জুনিয়র মহিলা একাডেমি চ্যাম্পিয়নশিপ ২০২৬…

ByByNews Desk Jul 25, 2026

ভারতে খেলাধুলা এখন আরও সম্ভাবনাময় পেশা, ক্রীড়াক্ষেত্রে দেশ সঠিক পথেই এগোচ্ছে: যুক্তরাজ্যে ভারতের হাইকমিশনার

গ্লাসগো, ২৩ জুলাই (আইএএনএস): ভারতে খেলাধুলা এখন ক্রমশ একটি বাস্তবসম্মত ও সম্ভাবনাময় পেশায় পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন…

ByByNews Desk Jul 23, 2026
Scroll to Top