News Flash

  • Home
  • দেশ
  • জুনিয়র চিকিত্‍সকদের মঞ্চে মুখর টলিপাড়ার শিল্পী-পরিচালকরা
Image

জুনিয়র চিকিত্‍সকদের মঞ্চে মুখর টলিপাড়ার শিল্পী-পরিচালকরা

কলকাতা, ১৯ অক্টোবর (হি.স.): শনিবার রাজ্যের জুনিয়র চিকিত্‍সকদের পাশে প্রথম থেকে দেখা গিয়েছে টলিপাড়ার বেশ কিছু পরিচিত মুখকে। সেই তালিকায় ছিলেন দেবলীনা দত্ত, চৈতি ঘোষাল, বিদিপ্তা চক্রবর্তী থেকে বিরসা দাশগুপ্ত -সহ আরও অনেকে। তাঁরা তোপ দাগলেন শাসক দলকে।

অনশন মঞ্চে বসে পরিচালক বিরসা বললেন, “আমাদের একটাই বক্তব্য নারী-পুরুষ নির্বিশেষে সবাই যেন এই নিরাপদ থাকেন। সমাজে থাকা মানুষের সঙ্গে যাতে কোনও অন্যায় না হয় সেটা দেখার দায়িত্ব প্রশাসনেরই। এই কথাটা যে বলতে হচ্ছে এটাই তো দুর্ভাগ্যজনক বিষয়।”

বিরক্ত হয়ে চৈতি জানালেন, কিছু জুনিয়র চিকিত্‍সক এখানে কত দিন ধরে অনশন করছে। সেখানেই দেড় কিলোমিটার দূরে কার্নিভাল হচ্ছে। কী করে হয় এটা? তিনি বলেন, ”এখানে সরকারের এমন একটা অনমনীয় মুখ এটা আমাদের বাংলা দেখতে চায় না। প্রতিকার হওয়া দরকার।”

অনশন মঞ্চে বসে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেত্রী দেবলীনা দত্ত। তিনি বললেন, “স্বাস্থ্যের জায়গার যদি এমন অবস্থা হয়। তার সুপরিকাঠামোর জন্য এমন একটা দাবি তো হবেই। সেটা মিলেমিশে করার কথা। আমি মাননীয়াকে বলছি আপনি একটু ছবি ভিডিয়ো দেখুন। আপনিও তো অনশন করেছিলেন। আপনারও নিশ্চয়ই ১৪ দিনের মাথায় শরীর খারাপ হয়েছিল। তাহলে এই বাচ্চাগুলোর কাছে কী করে একবার আসছেন না।” মুখ্যমন্ত্রীকে হাতজোড় করে অনশন মঞ্চে আসার অনুরোধ করেন দেবলীনা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top