News Flash

  • Home
  • দেশ
  • বিধানসভা উপনির্বাচন: তালডাংরা কেন্দ্রের পরিসংখ্যান
Image

বিধানসভা উপনির্বাচন: তালডাংরা কেন্দ্রের পরিসংখ্যান

বাঁকুড়া, ১৯ অক্টোবর (হি.স.) : রাজ্যের   ছয় বিধানসভা কেন্দ্রের   উপনির্বাচনের   মধ্যে তালডাংরা   বিধানসভা কেন্দ্র অন্যতম। একদা বামেদের   দূর্গ হিসাবে পরিচিত এই কেন্দ্র এখন তৃণমূলের   দখলে থাকলেও গত বিধানসভা নির্বাচনে জোর   লড়াইয়ের   মুখে পড়তে হয়  তৃণমূলের   দাপুটে নেতা তথা দলের   বাঁকুড়া সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীকে। শুধু তাই নয় গত লোকসভা নির্বাচনেও  বিজেপি তৃণমূল সমানে লড়াই হয়। মাত্র দু শতাংশের কম ব্যবধানে এগিয়ে যায় তৃণমূল। সে কারনেই এই কেন্দ্রকে নিয়ে জোর   চর্চা শুরু   হয়েছে রাজনৈতিক মহলে।এদিকে এখনও কোনও  দলই  প্রার্থী ঘোষণা করেনি। তাই শুক্রবার মনোনয়ন জমা দেওয়ার প্রথমদিনে কোনও দলের   তরফেই মনোনয়ন জমা পড়েনি। তালডাংরা   কেন্দ্র রাজ্য রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কেন্দ্রটি সিপিএমের দুর্গ বলে একসময় পরিচিত ছিল। ১৯৭১ সাল থেকে ২০১১ পর্যন্ত এই বিধানসভা সিপিএমের   দখলে ছিল। গত ১৯৯৬ থেকে ২০১১ পরপর   ৪টি নির্বাচনে সিপিএমের   মনোরঞ্জন পাত্র, ১৯৮৭ ও ১৯৯১-এর   নির্বাচনে অমিয় পাত্র জয়ী হন। এর   পূর্বে  ১৯৭২ ও ১৯৭৭ সালের   নির্বাচনে মোহিনী মোহন পন্ডার   জনপ্রিয় নেতারা   জয়ী হয়েছিলেন। সেই সুবাদেই তালডাংরা   বিধানসভা কেন্দ্রটি সিপিএমের   গড় বলে পরিচিত হয়ে উঠেছিল। কিন্তু গত ২০১৬–র   বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রে পরিবর্তন ঘটে। শাসকদল তৃণমূলের সমীর   চক্রবর্তী সিপিএমের   অমিয় পাত্রকে হারিয়ে জয়ী হন। সমীর   বাবু ৪৭.৫৬ ও অমিয়বাবু ৪০.১ শতাংশ ভোট পান। তখন বিজেপি প্রার্থী মহাদেব খান মাত্র ৬.৪ শতাংশ ভোট পেয়েছিলেন। গত ২০১৬ র   নির্বাচনে বামফ্রন্ট এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল। গত ২০২১ সালের   নির্বাচনে ফের   পটপরিবর্তন ঘটে। বিজেপি দ্বিতীয় স্থানে উঠে আসে। তৃণমূল প্রার্থী বদল করে   জেলার   দাপুটে নেতা অরূপ চক্রবর্তীকে প্রার্থী করে।  এই নির্বাচনে ৪৫.২৯ শতাংশ ভোট পেয়ে তৃণমূলের   দাপুটে নেতা অরূপ চক্রবর্তী জয়ী হন। এই নির্বাচনে বিজেপির শ্যামল সরকার   ওরফে বেনুবাবু ৩৯.২০ শতাংশ ভোট পান। খাতড়ার   দাপুটে  নেতা বেনুবাবু তৃণমূল সুপ্রিমোর   অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন একসময়। তিনি দল ছেড়ে   বিজেপিতে যোগ দিয়ে তালডাংরায় এই ভোটে লড়েছিলেন।এই নির্বাচনে অনেকটাই জনপ্রিয়তা বাড়িয়ে ৩৯.২০ শতাংশ ভোট পায়। এই নির্বাচনের সিপিএমের   প্রায় ২৯ ও তৃনমূলের   ২ শতাংশ  ভোট কমেছে। সদ্য হওয়া লোকসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্রে ফের তৃণমূলের   ভোট কমেছে এবং বিজেপির   ভোট বেড়েছে। তৃণমূল প্রার্থী ৪৪.৩৩ এবং বিজেপি প্রার্থী ৪২.০৭ শতাংশ ভোট পেয়েছে। তাই এবারের   এই কেন্দ্রের   নির্বাচনের   দিকে নজর রাজ্য রাজনীতিবিদদের।  অন্যদিকে মনোনয়নের সময় অপ্রীতিকর   পরিস্থিতি এড়াতে মহকুমা শাসকের   দফতর   এলাকায় নিরাপত্তা  ব্যবস্থা জোরদার   করা   হয়েছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top