News Flash

  • Home
  • দেশ
  • টিউশন ফেরার পথে কটুক্তির শিকার ছাত্রীরা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ
Image

টিউশন ফেরার পথে কটুক্তির শিকার ছাত্রীরা, জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ

বাঁকুড়া, ১৯ অক্টোবর (হি.স.): টিউশন থেকে ফেরার পথে ছাত্রীদের প্রতি কটুক্তিকে কেন্দ্র করে  প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে  বাঁকুড়া শহর সংলগ্ন হেভিরমোড় এলাকা। টিউশন থেকে বাড়ি ফেরার পথে মত্ত যুবকদের কটূক্তির শিকার হন বেশ কয়েকজন ছাত্রী। শুধু কটূক্তি করাই নয়। মত্ত যুবকরা ওই ছাত্রীদের তাড়াও করে বলে অভিযোগ। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বাঁকুড়ার হেভির মোড় এলাকায়। স্থানীয় বাসিন্দারা এলাকার একটি মদ ভাটিতে ভাঙচুর চালান।  তারা ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। এই অবরোধ তুলতে গেলে ব্যাপক ক্ষোভের মুখে পড়তে হয়  বাঁকুড়া সদর থানার পুলিশকে। মদের ভাটিতে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে দুজনকে গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের বাঁকুড়া জেলা আদালতে পেশ করা হয়। বাঁকুড়া সদর থানার হেভির মোড়ে ৬০ নম্বর জাতীয় সড়ক থেকে বেশ কিছুটা দূরে একটি দেশি মদের ভাটি রয়েছে। দীর্ঘদিন ধরেই সেই ভাটি সংলগ্ন এলাকায় মদ্যপদের উৎপাত লেগেই রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। নাজেহাল সাধারণ মানুষ। শুক্রবার কয়েকজন ছাত্রী টিউশন থেকে ফেরার পথে ভাটির কাছে কিছু মত্ত যুবক আচমকাই তাদের উদ্দেশ্যে কটূক্তি করতে থাকে। এমনকি ছাত্রীদের বেশ কিছুটা তাড়া করে নিয়ে যায় ওই মত্ত যুবকরা।  ছাত্রীদের কাছ থেকে ঘটনার কথা শুনে গ্রামের লোকজন হামলা চালায় ওই মদের ভাটিতে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top