News Flash

  • Home
  • দেশ
  • নকল দলিলে নয় কোটি টাকায় জমি বিক্রি মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত
Image

নকল দলিলে নয় কোটি টাকায় জমি বিক্রি মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

আগরতলা, ১৯ অক্টোবর (হি.স.) : নকল দলিলের ভিত্তিতে জমি জালিয়াতি করে নয় কোটি টাকায় বিক্রির মামলায় গ্রেফতার আরও এক অভিযুক্ত৷ ধৃত ব্যক্তির নাম রাজেশ ত্রিপুরা৷ তাকে পশ্চিম আগরতলা থানার পুলিশ শুক্রবার রাতে গ্রেফতার করেছে৷ শনূিবার পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ৷

ঘটনার বিস্তারিত জানিয়ে পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানিয়েছেন, ২০২৩ সালের ১২ জুলাই নয়াদিল্লীর ডিরেক্টর অব এডুকেশন মিশন নামে একটি সংস্থার কর্মকর্তা হিমাংশু বনসল পশ্চিম আগরতলা থানায় মামলা করেছিলেন৷ ওই মামলার নম্বর ১১১/২০২৩৷ মামলায় ছয়জনকে অভিযুক্ত করা হয়েছিল৷ তখন তদন্তকারী পুলিশ অফিসার ইনস্পেক্টর এল ডার্লং তিন অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছিলেন৷ বাকি তিনজন পালিয়ে আত্মগোপন করে থাকে৷ অবশেষে গোপন খবরের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে রাজেশ ত্রিপুরা আগরতলায় তার বাড়িতে অবস্থান করেছে৷ সেই মোতাবেক শুক্রবার রাতে রাজেশ ত্রিপুরাকে গ্রেফতার করা হয়েছে৷

এদিকে, রাজেশ ত্রিপুরা গ্রেফতার হওয়ার পর আগরতলা শহরের বেশ কয়েকজন ব্যবসায়ী পশ্চিম আগরতলা থানায় ছুটে যান৷ ব্যবসায়ীদের অভিযোগ রাজেশ ত্রিপুরা কয়েক লক্ষ টাকার ইলেক্ট্রনিক সামগ্রী ক্রয় করেছিল৷ সেই টাকা বকেয়া রয়েছে দীর্ঘদিন ধরে৷ তার সাথে যোগাযোগ করে ব্যর্থ হয়েছে ব্যবসায়ীরা৷ এখন ব্যবসায়ীরা তাদের বকেয়া টাকা ফেরত চাইছেন এবং প্রতারণার দায়ে রাজেশ ত্রিপুরাকে যেন আইন অনুযায়ী শাস্তির ব্যবস্থা করা হয়৷

Releated Posts

দ্বিতীয় দফার ভোটের আগে ২৪ ঘণ্টায় ১,০৯৫ জনকে প্রতিরোধমূলক গ্রেফতার

কলকাতা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোটের আগে জোরদার নিরাপত্তা ব্যবস্থা। গত ২৪…

ByByNews Desk Apr 27, 2026

মহিলাদের ভুয়ো প্রতিশ্রুতি দিয়ে বিভ্রান্ত করেছে এনডিএ: তেজস্বী যাদবের অভিযোগ

পাটনা, ২৭ এপ্রিল (আইএএনএস): বিহারে শাসক এনডিএ জোটের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-র জাতীয় কর্মসমিতির…

ByByNews Desk Apr 27, 2026

‘মমতার কথা কেন শুনবেন?’— ‘ভাড়া করা সমর্থক’ অভিযোগ খারিজ অমিত শাহের

বেহালা, ২৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ভাড়া করা সমর্থক’ আনার অভিযোগকে সরাসরি খারিজ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Apr 27, 2026

তেলেঙ্গানায় এমএলসি হিসেবে শপথ নিলেন আজহারউদ্দিন ও কোদন্দরাম

হায়দরাবাদ, ২৭ এপ্রিল (আইএএনএস): তেলেঙ্গানার সংখ্যালঘু কল্যাণ মন্ত্রী মোহাম্মদ আজহারউদ্দিন এবং অধ্যাপক এম. কোদন্দরাম রেড্ডি সোমবার রাজ্যের বিধান…

ByByNews Desk Apr 27, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top